Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে কাভার্ডভ্যান থেকে সাড়ে ২৩ হাজার ইয়াবা উদ্ধার

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১০:৩৩ পিএম

চট্টগ্রামে কাভার্ডভ্যান থেকে সাড়ে ২৩ হাজার ইয়াবা উদ্ধার

Advertisement

চট্টগ্রামে একটি কাভার্ডভ্যান থেকে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। এ সময় গাড়িচালক নাজমুল হককে (৩৭) আটক এবং মাদক পরিবহণে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়েছে।

শুক্রবার রাত দেড়টার দিকে কর্ণফুলী উপজেলার ফকিরনীরহাট এলাকায় শাহ মোহছেন আউলিয়ার (র.) মাজারসংলগ্ন সড়ক থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার র‌্যাব-৭ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। আটক নাজমুল হক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার মো. বেলাল হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, কক্সবাজার থেকে একটি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম নগরীতে আনা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন কাভার্ড ভ্যানটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির পেছনের অংশের নিচের বাম পাশে বিশেষ কৌশলে তৈরি করা লোহার চেম্বার থেকে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৯৮ হাজার টাকা।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন বলেন, আটক চালক ও উদ্ধার হওয়া মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম