Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হিজলায় ট্রলার ডুবে নিখোঁজ ৩

Advertisement

Icon

হিজলা (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১০:৫৮ পিএম

হিজলায় ট্রলার ডুবে নিখোঁজ ৩

Advertisement

বরিশালের হিজলা উপজেলায় ৮ জন যাত্রীসহ একটি ট্রলার আকস্মিক ঝড়ের কবলে ডুবে যায়। ৮ জন যাত্রীর মধ্যে পাঁচজন নদীর কিনারায় উঠতে পারলেও তিনজন এখনো নিখোঁজ।

জানা যায়, সোমবার (২৫ মে) বিকাল ৪টার দিকে উপজেলা থেকে বিচ্ছিন্ন ধুলখোলা ইউনিয়নের আলিগঞ্জ খেয়াঘাট হইতে জেলে কার্ডের চাল নিয়ে ধুলখোলা খেয়াঘাটে যাওয়ার পথে ইঞ্জিনচালিত ট্রলারটি আকস্মিক ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

ট্রলারে থাকা প্রত্যক্ষদর্শী ছেলেরা জানান, তারা ৮ জন যাত্রী ছিলেন। পাঁচজন কোনোভাবে জীবন বাজি রেখে কিনারায় আসে। নিখোঁজ তিনজনের মধ্যে ধুলখোলা গ্রামের মরহুম জাফর জমাদারের ছেলে মো. নুরুল ইসলাম (৪৫), একই গ্রামের নুর ইসলামের ছেলে মো. ইব্রাহিম (১২) ও হামিদ বিশ্বাসের ছেলে হারুন বিশ্বাস (৪৫) নিখোঁজ হয়। তিন জনই ধুলখোলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা।

ট্রলারডুবির সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় নৌপুলিশ, কোস্টগার্ড ফায়ার সার্ভিস ও থানা পুলিশসহ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। উপজেলা সদর হতে ঘটনাস্থলে দূরত্ব প্রায় ১২ কিলোমিটার যার কারণে উদ্ধার অভিযান বিলম্বিত হয়।

নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র দাস জানান, বিভিন্নভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে তবে রাত হওয়ায় উদ্ধার অভিযান বিঘ্ন হচ্ছে। তবে মঙ্গলবার ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলের সঙ্গে কথা হয়েছে তারা আসবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম