Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাটখেতে নিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৭:৩০ পিএম

পাটখেতে নিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

Advertisement

রংপুর মহানগরীর মাহিগঞ্জে পাটখেতে নিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা অভিযোগ উঠেছে ৬০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় মাহিগঞ্জ থানার ২৯ নাম্বার ওয়ার্ডের কলাবাড়ী এলাকায় একটি পাটখেতে শিশুটিকে কৌশলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন বদিয়ার জামান ওরফে জামান এক ব্যক্তি। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে ঘটনাস্থলে এলে ওই ধর্ষণচেষ্টাকারী পালিয়ে যান জামান।

ঘটনার পরপরই মাহিগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ টিম অভিযান শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মিঠাপুকুরের রাধাবল্লভপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ প্রেস এ ঘটনায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ঘটনাটি শোনার পর গুরুত্বের সঙ্গে পুলিশ গ্রেফতারে চেষ্টা চালায়। তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ বদিয়ার জামানকে গ্রেফতার করে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি জানান, গ্রেফতার বদিয়ার জামান লম্পট চরিত্রের অধিকারী। তার দুই স্ত্রী চলে গেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

৩০ দিন পর নিভল ইনানীর সেই গ্যাসের আগুন

৩০ দিন পর নিভল ইনানীর সেই গ্যাসের আগুন

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

ভোমরা দিয়ে হাসিনার প্রবেশের গুঞ্জনে বিএনপির মশাল মিছিল

ভোমরা দিয়ে হাসিনার প্রবেশের গুঞ্জনে বিএনপির মশাল মিছিল

১০ কোটি টাকা আত্মসাৎ করে ৭ বছর পলাতক, অতঃপর...

১০ কোটি টাকা আত্মসাৎ করে ৭ বছর পলাতক, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম