Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিয়েবাড়ি থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা, আটক ৩

Advertisement

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০১:০৫ পিএম

বিয়েবাড়ি থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা, আটক ৩

Advertisement

পটুয়াখালীর কলাপাড়ায় একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।  এ ঘটনায় স্থানীয়রা রিয়াদ, সজীব খান ও হৃদয় মোল্লা নামে তিন যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন।

শনিবার (৩০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাজুল ইসলাম একই গ্রামের ফারুক হোসেনের ছেলে। তিনি এবার পাটুয়া আল-আমিন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম। তিনি জানান, ঘটনার রাতে এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল তাজুল। একপর্যায়ে তাকে অনুষ্ঠানস্থল থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনার পর স্থানীয় লোকজন রিয়াদ, সজীব খান ও হৃদয় মোল্লাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

কী কারণে এবং কারা তাজুলকে হত্যা করেছে, তা উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান তিনি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটক তিন যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম