Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

Advertisement

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৪ এএম

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

সাংবাদিক লুৎফুজ্জামান আলীফ ফকির

Advertisement

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলীফ ফকির হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে ছায়াতদন্ত শুরু করেছে এসআরবি-১৪, ময়মনসিংহ।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন এসআরবি-১৪ ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি মো. মাসুদ রানা এবং অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. মাসুদ রানা জানান, তারা ছায়াতদন্তে নেমেছেন এবং ঘটনার মূল রহস্য উন্মোচনে পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা করছেন।

এদিকে হত্যাকাণ্ডের প্রায় ২৪ ঘণ্টা পর নিহত সাংবাদিকের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় অজ্ঞাতনামা আটজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। ময়নাতদন্ত শেষে সাংবাদিক আলীফের লাশ তার নিজ গ্রাম নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনুই গ্রামে নিয়ে দাফন সম্পন্ন করা হয়েছে।

স্বামী হত্যার সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে খুঁজে বের করে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকরের জোর দাবি জানিয়েছেন নিহতের স্ত্রী আনন্দিতা।

1170217

বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তেলুঞ্জিয়া এলাকায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত লুৎফুজ্জামান আলীফ ফকির ‘রূপসী বাংলা’ টেলিভিশনের নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন এবং সেখানে দুর্নীতি, অনিয়ম ও অপরাধের তথ্য তুলে ধরে ভিডিও প্রকাশ করতেন।

নিহত লুৎফুজ্জামান নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনুই গ্রামের মহব্বত আলী ফকিরের ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তেলুঞ্জিয়া এলাকায় বসবাস করতেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে এসআরবি-১৪ ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি মো. মাসুদ রানা সাংবাদিকদের বলেন, এ হত্যাকাণ্ডের ছায়াতদন্ত শুরু হয়েছে। ঘটনার নেপথ্য কারণ ও রহস্য উদ্ঘাটনে পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। প্রশাসন, গোয়েন্দা বিভাগ ও এসআরবি-১৪ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠপর্যায়ে তৎপর রয়েছে।

পরিদর্শনকালে ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে বলে জানান কর্মকর্তারা।

হত্যাকাণ্ড সংক্রান্ত যে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন এ কর্মকর্তা। একই সঙ্গে তথ্য দেওয়ার জন্য একটি হটলাইন নম্বর প্রদান করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন রাত ৮টার দিকে আলীফ ফকির তেলুঞ্জিয়া এলাকায় রবিন রাংসা নামের এক ব্যক্তির চায়ের দোকানে আগে রেখে যাওয়া মোবাইল ফোন নিতে যান। এ সময় দুই যুবক তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় সাংবাদিক আলীফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী চায়ের দোকান মালিক রবিন রাংসা জানান, ঘটনার কিছুক্ষণ আগে আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের দুই ব্যক্তি তার দোকানে এসে সিগারেট কেনেন; যাদের মধ্যে একজন লুঙ্গি পরা এবং অপরজন থ্রি-কোয়ার্টার প্যান্ট পরা ছিলেন। এর আগে আলীফ ফকির দোকানে একটি মোবাইল ফোন রেখে গিয়েছিলেন। সেটি নিতে যখন তিনি দোকানে আসেন, তখন ওই দুই ব্যক্তি সিগারেট নিয়ে লুৎফুজ্জামানের পিছু নেয়। কিছুক্ষণের মধ্যেই পরপর তিনটি গুলির শব্দ পাওয়া যায়। তখন তিনি আতঙ্কে দোকান ছেড়ে বাড়ির ভেতরে চলে যান।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমদ জানান, নিহত সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির আঘাত রয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আটজনের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

চেক ডিজঅনার মামলায় আ.লীগ নেতা লিটন গ্রেফতার

চেক ডিজঅনার মামলায় আ.লীগ নেতা লিটন গ্রেফতার

সাংবাদিক আলিফ হত্যাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাংবাদিক আলিফ হত্যাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

আগে হামলা, এবার হত্যা: সাংবাদিক লুৎফুজ্জামানকে কেন টার্গেট?

আগে হামলা, এবার হত্যা: সাংবাদিক লুৎফুজ্জামানকে কেন টার্গেট?

আরও পড়ুন

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন: পালিয়েছে কর্তৃপক্ষ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন: পালিয়েছে কর্তৃপক্ষ

রাজনৈতিক যুদ্ধ শেষ, এখন জীবনযুদ্ধ চালানোর সময়: পানিসম্পদমন্ত্রী

রাজনৈতিক যুদ্ধ শেষ, এখন জীবনযুদ্ধ চালানোর সময়: পানিসম্পদমন্ত্রী

মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯

মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম