চেক ডিজঅনার মামলায় আ.লীগ নেতা লিটন গ্রেফতার
Advertisement
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার মোহনগঞ্জে চেক ডিজঅনার মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা লিটন তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন। এর আগে বৃহস্পতিবার রাতে পৌর শহরের নওহাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লিটন তালুকদার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক। তিনি পৌর শহরের নওহাল এলাকার স্থায়ী বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিটন তালুকদার একটি ব্যাংক থেকে দুই লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের বিপরীতে তিনি নিজের ব্যাংক হিসাবের একটি চেক জামানত হিসেবে জমা রাখেন। নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা দায়ের করে। পরে আদালত অভিযোগের সত্যতা পেয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, এনআই অ্যাক্টের (চেক ডিজঅনার) মামলায় লিটন তালুকদারের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
