বোরহানউদ্দিনে বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
Advertisement
বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১০:০৪ পিএম
বোরহানউদ্দিনে বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন) সকাল ১১টায় উপজেলার কুড়ালিয়া হাউজে আয়োজিত এ অনুষ্ঠানে ভোলা জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি স্থানীয় উন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি নেতা হাফিজ ইব্রাহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মোসা. মাফরুজা সুলতানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সরোয়ার আলম খান, যুগ্ম আহ্বায়ক কাজী মঞ্জুরুল আলম ফিরোজ, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মো. আযম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান কবির।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনদুর্ভোগ এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন।
এ সময় প্রধান অতিথি হাফিজ ইব্রাহিম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে তার পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরেন।

-6a1da4dc55f32.jpg)