Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চোর আটকের ঘটনা কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

Advertisement

Icon

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১১:১৩ এএম

চোর আটকের ঘটনা কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

ছবি: যুগান্তর

Advertisement

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চোর আটকের ঘটনা কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১ জুন) সন্ধ্যায় উপজেলার ঘাঘরকান্দা-বেপারিপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

গুরুতর আহত ওহাব গাজী (৬০), জালাল গাজী (৪৫), খলিল গাজী (৪৮), আরিফুল গাজী (৩০), জলিল গাজী (৪৬), ছনিয়া খানম (১৯), মাজেদা বেগম (৪৫), হান্নান বরকতউল্লাহ (৫৫), মুকুল মুন্সী (৪৮), অলি বরকতউল্লাহ (৩৫), তাওসীন বরকতউল্লাহ, হানিফ শেখ (৪৫), হাবিব মুন্সী (৪২), জাহিদুল বরকতউল্লাহকে (৩৮) উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।  

জানা গেছে, ঘাঘরকান্দা-বেপারিপাড়া গ্রামের মাদকবিরোধী কমিটির সদস্যরা ব্যাটারি চুরির অভিযোগে তিনজনকে বেপারিপাড়া গ্রামের মাদক বিরোধী কমিটির কার্যালয়ে আটকে রাখে। আটকরা হলেন- উপজেলার কাঠিগা গ্রামের মোরসালিন  মিয়া, চিতশী গ্রামের রাসেল দাড়িয়া ও ঘাঘরকান্দা গ্রামের আব্দুল্লাহ দাড়িয়া।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে কাঠিগা ও চিতশী গ্রামের লোকজন এসে মাদকবিরোধী কমিটির কার্যালয় ভাঙচুর করে আটকদের ছিনিয়ে নিয়ে যায়।

ঘাঘরকান্দা-বেপারিপাড়া গ্রামের মাদকবিরোধী কমিটির সাধারণ সম্পাদক জসিম মোল্লা বলেন, আমাদের বেপারিপাড়া গ্রামের এক ব্যক্তির গাড়ি থেকে মোরসালিন, রাসেল ও আব্দুল্লাহ- এই তিনজন মিলে ব্যাটারি চুরি করে বিক্রি করে দেয়। এ খবর জানার পর আমরা তিনজনকে আটক করে আমাদের কার্যালয়ে রেখে পুলিশকে খবর দিই। পরে কাঠিগা-চিতশীর লোকজন এসে আমাদের ওপর হামলা ও মারধর করে কার্যালয় এবং ঘরবাড়ি ভাঙচুর করে ওই তিনজনকে ছিনিয়ে নিয়ে যায়। 

কাঠিগা-চিতশী গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনোয়ার হোসেন বলেন, আমরা কাউকে মারধর করিনি। আমাদের লোকজনকে তারা মারধর করে আহত করেছে।

কোটালীপাড়া থানার ওসি মো. রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে মহিলা দল নেত্রীর আবেদন

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে মহিলা দল নেত্রীর আবেদন

ব্রাহ্মণবাড়িয়ায় ঘাস কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ঘাস কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

সরাইলে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ২০

সরাইলে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ২০

কালীগঞ্জে দফায় দফায় সংঘর্ষ, বাড়ি দোকান ভাঙচুর

কালীগঞ্জে দফায় দফায় সংঘর্ষ, বাড়ি দোকান ভাঙচুর

টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

তরমুজের জমি মাপতে গিয়ে সংঘর্ষ, আহত ১২

তরমুজের জমি মাপতে গিয়ে সংঘর্ষ, আহত ১২

আরও পড়ুন

খুলনায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

খুলনায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

শ্রীপুরে আগুনে পুড়েছে মসজিদসহ ঝুটের গুদাম

শ্রীপুরে আগুনে পুড়েছে মসজিদসহ ঝুটের গুদাম

হিমছড়ি সৈকতে নেমে নিখোঁজ আরও ১ জনের লাশ উদ্ধার

হিমছড়ি সৈকতে নেমে নিখোঁজ আরও ১ জনের লাশ উদ্ধার

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে ভূমিমন্ত্রীকে

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে ভূমিমন্ত্রীকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম