Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শ্রীপুরে আগুনে পুড়েছে মসজিদসহ ঝুটের গুদাম

Advertisement

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১১:২৩ এএম

শ্রীপুরে আগুনে পুড়েছে মসজিদসহ ঝুটের গুদাম

ছবি: যুগান্তর

Advertisement

গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে একটি টিনশেড মসজিদ, ঝুট ও তুলার গুদাম, স্যানিটারি দোকান, কয়েকটি মুরগির দোকান, ফার্নিচারের দোকান, ভাঙারির দোকানসহ একটি বাড়ির ছয়টি ঘর পুড়ে গেছে। 

বুধবার (২১ আগস্ট) রাত পৌনে ৪টার দিকে শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ২ নম্বর সিএমডি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে শফিকুল ইসলামের দুটি গুদাম, রফিকুল ইসলামের স্যানিটারি ও রড-সিমেন্টের দোকান, শহিদুল ইসলাম ফালানের মুরগির দোকান, আরেক শফিকের তুলার গুদাম, কয়েকটি ফার্নিচারের দোকান এবং একটি বাড়ির ছয়টি ঘর পুড়ে যায়।

ভাঙারি ব্যবসায়ী শফিকুল ইসলাম শফি জানান, তার দুটি গুদামে প্রায় দেড় কোটি টাকার বেশি সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।

স্যানিটারি ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, আগুনে তার স্যানিটারি মালামাল ও প্লাস্টিকের বস্তায় মোড়ানো সিমেন্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী মুরগির দোকানি শহিদুল ইসলাম ফালান জানান, রাতে পিকআপ ভ্যান থেকে দোকানে মুরগি নামানোর সময় হঠাৎ আগুন দেখতে পান তিনি। এ সময় তার চিৎকারে বাজারের নিরাপত্তাকর্মীসহ অন্যরা এগিয়ে আসেন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, রাত ৩টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পরে শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়।

তিনি জানান, চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৫টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুড়ে পঙ্গু গাজীপুরের নানা প্রতিষ্ঠান, তদন্ত নিয়ে প্রশ্ন

১০ মাসে ৩০ অগ্নিকাণ্ড পুড়ে পঙ্গু গাজীপুরের নানা প্রতিষ্ঠান, তদন্ত নিয়ে প্রশ্ন

শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন

শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন

অদ্ভুত সংকটে ইন্দোনেশিয়া, বাতিল প্রায় ১,৪২০ ফ্লাইট

অদ্ভুত সংকটে ইন্দোনেশিয়া, বাতিল প্রায় ১,৪২০ ফ্লাইট

‘কোথাও কেউ নেই’

‘কোথাও কেউ নেই’

কানাডায় সেনাঘাঁটিতে আগুনে নিহত ৪, যেভাবে সূত্রপাত

কানাডায় সেনাঘাঁটিতে আগুনে নিহত ৪, যেভাবে সূত্রপাত

‘শুক্রবার রাতেও কথা হয়, ওদের সঙ্গে আর কথা হবে না’

কক্সবাজারে অগ্নিকাণ্ড ‘শুক্রবার রাতেও কথা হয়, ওদের সঙ্গে আর কথা হবে না’

আরও পড়ুন

যে পাপ করেছি, তার মাসুল এখন দিতে হচ্ছে: রুমিন ফারহানা

যে পাপ করেছি, তার মাসুল এখন দিতে হচ্ছে: রুমিন ফারহানা

খুলনায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

খুলনায় গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

শ্রীপুরে আগুনে পুড়েছে মসজিদসহ ঝুটের গুদাম

শ্রীপুরে আগুনে পুড়েছে মসজিদসহ ঝুটের গুদাম

হিমছড়ি সৈকতে নেমে নিখোঁজ আরও ১ জনের লাশ উদ্ধার

হিমছড়ি সৈকতে নেমে নিখোঁজ আরও ১ জনের লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম