Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাভারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ক্লোজ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১০:৪২ পিএম

সাভারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ক্লোজ

Advertisement

মাদককাণ্ডে সহযোগিতা ও সংশ্লিষ্টতার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শককে ক্লোজ করা হয়েছে। সাভার অঞ্চলের দায়িত্বে থাকা ওই পরিদর্শকের নাম মাসুদুর রহমান।

মঙ্গলবার (২ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) রাজিব মিনা স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে একই অভিযোগে সাভার থানার ওসিসহ চারজন কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি একটি অভিযানের সময় সাংবাদিকদের মারধরের ঘটনার আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই জেরিন সুলতানা ও কনস্টেবল আবদুল্লাহ আল-মামুন শামীম একটি আস্তানায় গেলে তাদের আটকে রাখা হয় এবং পরে মাদককারবারি শামীম তাদের মারধর করেন।  এ ঘটনায় পরবর্তীতে পুলিশি মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয় এবং অভিযুক্ত শামীম ক্ষমা চেয়ে ছাড়া পান।

এছাড়া আশুলিয়ার বুড়ির বাজার এলাকায় বৃহৎ একটি গাঁজার স্পটে অভিযান পরিচালনার সময় ক্লোজ হওয়া পরিদর্শক মাসুদুর রহমান ও তার টিমের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় গাঁজা ব্যবসায়ী পারভীন ও তার মেয়ে মুক্তির পক্ষের লোকজনের হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন সদস্য আহত হন বলে জানা গেছে।  পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে একই দিনে সাভার মডেল থানাধীন রেডিও কলোনি এলাকা থেকে ২০ মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত সরদার মো. আসলামুল হক বিল্লালকে (৪২) গ্রেফতার করেছে ঢাকা উত্তর ডিবি পুলিশ।

অন্যদিকে মঙ্গলবার ভোররাতে পৃথক বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদককারবারিকে গ্রেফতার করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে তছনছ ট্রাক, আহত ৭

গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে তছনছ ট্রাক, আহত ৭

কয়েকজনকে নিয়ে মাদক সেবন করছিলেন ছাত্রদল নেতা, অতঃপর...

কয়েকজনকে নিয়ে মাদক সেবন করছিলেন ছাত্রদল নেতা, অতঃপর...

মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪

মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

সীমান্তে বানের পানির মতো আসছে মাদক, হোতারা অধরা

সীমান্তে বানের পানির মতো আসছে মাদক, হোতারা অধরা

মাদক নির্মূলে সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম