Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্ত্রীকে মারধরের পর বিষপানে স্বামীর মৃত্যু

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৬:২৮ পিএম

স্ত্রীকে মারধরের পর বিষপানে স্বামীর মৃত্যু

মামুন

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মারধর করে বিষপানে মামুন (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত মামুন উপজেলার মুলগ্রাম ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের জয়পুর গ্রামের মৃত লিলু মিয়ার ছেলে। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে স্ত্রী সেলিনা বেগমের সঙ্গে মামুনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি স্ত্রীকে মারধর করেন। এ সময় পাশের বাড়িতে আরেকটি পারিবারিক বিরোধের ঘটনা ঘটলে পরিবারের অন্য সদস্যরা সেখানে চলে যান।

পরিবারের সদস্যদের অগোচরে মামুন বিষপান করেন। বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

কসবা থানার ওসি নাজনিন সুলতানা জানান, ওই ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মারা গেছে বলে শুনেছি। ওই হাসপাতালেই লাশের ময়নাতদন্ত হবে। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডান পাশে বালুচোর-বাম পাশে মামলাবাজ নিয়ে রাজনীতি করতে চাই না: রুমিন ফারহানা

ডান পাশে বালুচোর-বাম পাশে মামলাবাজ নিয়ে রাজনীতি করতে চাই না: রুমিন ফারহানা

গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা

গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা

‘একটা ডিম ১৫ টাকা, গরিব খাবে কী?’

দ্রব্যমূল্য নিয়ে রুমিন ফারহানার ক্ষোভ ‘একটা ডিম ১৫ টাকা, গরিব খাবে কী?’

৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ

৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম