Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চুয়াডাঙ্গায় ব্যারাক থেকে বিজিবি সদস্যের লাশ উদ্ধার

Advertisement

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:২৯ পিএম

চুয়াডাঙ্গায় ব্যারাক থেকে বিজিবি সদস্যের লাশ উদ্ধার

ফাইল ছবি

Advertisement

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ব্যারাক থেকে আজিজুর রহমান নামে এক বিজিবি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (৬ জুন) দুপুরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। 

মৃত আজিজুর রহমান চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) একজন নায়েক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার নিত্যানন্দপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে। 

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি সদস্য আজিজুর রহমান (৪২) আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলেও জানা গেছে। বিস্তারিত পরে জানানো হবে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ব্যারাকের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে রশি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে। 

তিনি বলেন, বিজিবির পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে, নায়েক আজিজুর রহমান মানসিক অসুস্থতায় ভুগছিলেন। এ কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। 

ঘটনার পর পুলিশ ও বিজিবি সদস্যরা প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছেন। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পাশাপাশি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

ভারত থেকে এলো ১৮ নতুন রেলকোচ

ভারত থেকে এলো ১৮ নতুন রেলকোচ

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

স্কুলছাত্রীদের উত্ত্যক্ত, প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যা

স্কুলছাত্রীদের উত্ত্যক্ত, প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যা

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

আরও পড়ুন

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম