Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হিলি সীমান্তে পুশ-ইন ঠেকাতে বিজিবির সঙ্গে গ্রামপুলিশ

Advertisement

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৮:০৩ পিএম

হিলি সীমান্তে পুশ-ইন ঠেকাতে বিজিবির সঙ্গে গ্রামপুলিশ

হিলি সীমান্তে পুশ-ইন ঠেকাতে বিজিবির সঙ্গে গ্রামপুলিশ। ছবি: যুগান্তর

Advertisement

ভারত থেকে অবৈধভাবে পুশ-ইন ঠেকাতে হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন গ্রামপুলিশ সদস্যরা।  

শনিবার (৬ জুন) সকাল থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবির সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করতে দেখা গেছে তাদের। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরেছে।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, গত দুসপ্তাহ ধরে ভারতের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের পুশ-ইনের চেষ্টা করছে বিএসএফ। এ ধরনের কর্মকাণ্ড সীমান্ত এলাকায় উদ্বেগ ও অস্থিরতা তৈরি করছে।

তিনি বলেন, সীমান্তের সার্বিক নিরাপত্তা জোরদার করতে বিজিবির পাশাপাশি গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্বে যুক্ত করা হয়েছে। একইসঙ্গে সীমান্তজুড়ে টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।  

স্থানীয় বাসিন্দা বাশার মিয়া বলেন, ভারতীয় নাগরিকদের পুশ-ইনের বিষয়টি সীমান্ত বাসীদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে আজ সকাল থেকে বিজিবির সঙ্গে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখে আমরা কিছুটা স্বস্তি অনুভব করছি।

স্থানীয়দের দাবি, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হলে অবৈধ অনুপ্রবেশ রোধের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও নিশ্চিত হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেত্র নিউজের প্রতিবেদন নিয়ে প্রতিবাদ বিজিবির

নেত্র নিউজের প্রতিবেদন নিয়ে প্রতিবাদ বিজিবির

অস্ত্র-গুলি-শাড়িসহ কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ

অস্ত্র-গুলি-শাড়িসহ কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ

গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ

আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার

আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার

বিজিবিতে সিপাহী পদে চাকরি

বিজিবিতে সিপাহী পদে চাকরি

আরও পড়ুন

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পুলিশকে নিয়ে সাবেক শিবির নেতার ফেসবুক পোস্ট ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম