রামগঞ্জে গাছে যুবকের ঝুলন্ত লাশ
Advertisement
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:২২ পিএম
আকাশ ভূঁইয়া। ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৭ জুন) সকালে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ফতেহপুর ভূঁইয়া বাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফতেহপুর ভূঁইয়া বাড়ির পাশের একটি নারকেল গাছে আকাশ ভূঁইয়ার ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয় লোকজন। এ সময় তারা চিৎকার শুরু করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন।
খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। আকাশের এমন রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি এটি হত্যাকাণ্ড।
মৃত আকাশের বন্ধু শাহাদাত হোসেন বলেন, গতকাল বিকালে আমরা একসঙ্গে চা খেয়েছি। কোনোভাবেই এ হত্যাকাণ্ড মেনে নিতে পারছি না।
রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
