Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভোরে ট্রাক চুরি, দুপুরে ফিরিয়ে দিতে ফোন করে টাকা দাবি

Advertisement

Icon

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১১:০৪ পিএম

ভোরে ট্রাক চুরি, দুপুরে ফিরিয়ে দিতে ফোন করে টাকা দাবি

Advertisement

গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি পণ্যবাহী ড্রামট্রাক চুরির ঘটনা ঘটেছে। পরবর্তীতে ওই চোর চক্র মালিকের মোবাইল ফোনে কল করে ট্রাকটি ফিরিয়ে দিতে ১ লাখ টাকা চাঁদা দাবি করেছে।

রোববার (৭ জুন) ভোর ৫টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ট্রাকের মালিক মেহেদী হাসান কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ট্রাক মালিক মেহেদী হাসান জানান, শনিবার রাতে ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় ঢাকা খুলনা মহাসড়কের পাশে গাড়িটি রেখে তিনি ভিতরে ঘুমিয়ে ছিলেন। রোববার ভোর সাড়ে ৪টার দিকে ঘুম থেকে উঠে পাশেই নিজের বাড়িতে যান। সকাল ৮টায় তিনি ফিরে এসে দেখেন নির্ধারিত স্থানে ট্রাকটি নেই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাননি। 

এরই মধ্যে বেলা ১২টার দিকে মালিকের ব্যক্তিগত মোবাইল ফোনে একটি অজ্ঞাত নাম্বার থেকে কল আসে। ওপাশ থেকে বলা হয়, ট্রাকটি তাদের হেফাজতে রয়েছে। ফেরত পেতে হলে ২ ঘণ্টার মধ্যে ১ লাখ টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে হবে। টাকা না দিলে ট্রাকের যন্ত্রাংশ খুলে বিক্রি করে দেওয়া হবে বলেও হুমকি দেয় চক্রটি।

ভুক্তভোগী ট্রাক মালিক বলেন, দিনের বেলা এত বড় একটা ট্রাক কিভাবে চুরি হয়ে গেল, আমি ভেবে পাচ্ছি না। তার ওপর আবার ফোন করে টাকা চাচ্ছে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় আজ রোববার দুপুরে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, ট্রাকটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম