শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:৫৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার ধামরাইয়ে শিশুকে (৭) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো. রুবেল নামে একই এলাকার এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ৯৯৯-এ ফোন দিয়ে বাথরুম ভেঙে শিশুকে উদ্ধার এবং আসামিকে আটক করা হয়।
রোববার (৭ জুন) বিকালের দিকে উপজেলার কুল্লা ইউনিয়নে এ ঘটনা ঘটে। সোমবার (৮ জুন) আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
রুবেলের বাড়ি উপজেলার কুল্লা ইউনিয়নে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক এবং মাদকাসক্ত বলে জানা যায়। শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, ধামরাইয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রুবেল (৩০) নামের এক যুবককে গ্রেফতার করে আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। রুবেল কাইজারকুন্ড এলাকার শাহজাহান খলিফার ছেলে।
ধামরাই ওসি মো. নাজমুল হুদা খান বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
