Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘রাসেল ভাইপারের’ কামড়ে যুবদল নেতার মৃত্যু

Advertisement

Icon

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৬:৫৮ পিএম

‘রাসেল ভাইপারের’ কামড়ে যুবদল নেতার মৃত্যু

মো. খোরশেদ বালা

Advertisement

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে বিষধর ‘রাসেল ভাইপার’ সাপের কামড়ে মো. খোরশেদ বালা (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১টার সময় উপজেলার চরসেনসাস ইউনিয়নের বালাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত খোরশেদ বালা চরসেনসাস বালাকান্দি গ্রামের মৃত নজরুল ইসলাম বালার ছেলে। তিনি সখিপুর থানা যুবদলের সহ-সভাপতি ছিলেন।

বুধবার (১০ জুন) দুপুরে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাসির উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খোরশেদ বালা চরসেনসাস বাজারের দোকানের কাজ শেষে বের হয়ে পাশের দোকানে যাওয়ার পথে রাস্তার পাশের খড়ের স্তূপ থেকে একটি বিষধর সাপ বের হয়ে তাকে কামড় দেয়। প্রথমে স্থানীয়রা এক ওঝার কাছে নিয়ে যাওয়ার কথা বললেও পরে অবস্থার অবনতি হলে রাতেই স্বজনরা তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. নাসির উদ্দিন বলেন, সাপে কাটা একজনকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা; কিন্তু হাসপাতালে আনতে তাদের অনেক দেরি হয়ে গিয়েছিল। ধারণা করা হচ্ছে- তাকে রাসেল ভাইপার সাপে কামড় দিয়েছিল।

সখিপুর থানা যুবদলের সভাপতি মাসুম বালা বলেন, খোরশেদ সখিপুর থানা যুবদলের সহ-সভাপতি ছিলেন।

তিনি জানান, খোরশেদ বাজারে দোকান বন্ধ করে কিছুদূর যাওয়ার পরে তাকে এক বিষধর সাপে কামড় দেয়। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ধারণা করছেন রাসেল ভাইপার সাপ তাকে দংশন করেছিল।

সখিপুর থানার ওসি মোফাজ্জল হোসাইন সাপের কামড়ে যুবদল নেতা খোরশেদ বালার মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

‘৮০০ টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে আড়াই হাজারে’

‘৮০০ টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে আড়াই হাজারে’

বিএনপিকে হুঁশিয়ারি নাহিদ ইসলামের

বিএনপিকে হুঁশিয়ারি নাহিদ ইসলামের

এক মণ মটর ডালে ২০ ফুটের দুর্গাপ্রতিমা, খরচ ৩০ লাখ টাকা

এক মণ মটর ডালে ২০ ফুটের দুর্গাপ্রতিমা, খরচ ৩০ লাখ টাকা

পূজা ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে: হুইপ অপু

পূজা ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে: হুইপ অপু

বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

ওসিকে হুমকি বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

আরও পড়ুন

৩৬ জেলায় ১০১ প্রতিষ্ঠানকে জরিমানা

৩৬ জেলায় ১০১ প্রতিষ্ঠানকে জরিমানা

সুন্দরবনে ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-২ শ্বাসমূলে প্লাস্টিক-বর্জ্য বাধাগ্রস্ত চারার বৃদ্ধি

শ্বাসমূলে প্লাস্টিক-বর্জ্য বাধাগ্রস্ত চারার বৃদ্ধি

বরিশালে নজরুল স্মৃতিকেন্দ্র আটকে আছে নকশায়

বরিশালে নজরুল স্মৃতিকেন্দ্র আটকে আছে নকশায়

কালীগঞ্জের বাদেডিহি গ্রাম চাঁদা না দেওয়ায় মার্কেটের অর্ধেক দোকান দখল

চাঁদা না দেওয়ায় মার্কেটের অর্ধেক দোকান দখল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম