৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, শাস্তির দাবিতে জনতার বিক্ষোভ
Advertisement
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১০:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে সিয়াম (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে। সিয়ামকে পালিয়ে যেতে সহায়তা করায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত সিয়ামের বাবা ও বাড়ির মালিক এবং তার ছেলেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এছাড়া সিয়ামের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ জনতা।
শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার সদাসদী এলাকায় এ ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে।
ভিকটিম সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের পর্মেশ্বর্দী এলাকার সদাসদী এলাকার শরীফের বাড়ির ভাড়াটিয়া।
আড়াইহাজারের গোপালদী তদন্ত কেন্দ্রে ইনচার্জ মোখলেসুর রহমান জানান, ভিকটিম তার ভাড়া বাসার ওয়াশরুম থেকে বের হওয়ার সময় অপর ভাড়াটিয়া কামাল হোসেনের পুত্র সিয়াম (২৪) তাকে জোরপূর্বক জাপটে ধরে এবং শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে ও ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভিকটিমের ডাকচিৎকারে তার মা এগিয়ে এলে সিয়াম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাড়ির মালিক শরিফ ও তার ছেলে শান্ত সিয়ামকে ঘরের ভেতরে আটক করে রাখেন। এ সময় এলাকাবাসী জড়ো হলে শরিফ ও শান্ত ধর্ষণের চেষ্টাকারী সিয়ামকে পালিয়ে যেতে সহায়তা করেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিক্ষুব্ধ এলাকাবাসী বাড়ির মালিক শরিফ ও তার ছেলে শান্ত এবং সিয়ামের বাবা কামাল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষকের পিতা কামাল বাড়ির মালিক শরীফ ও তার ছেলে শান্ত গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রে আটক রয়েছেন।
আড়াইহাজার থানার ওসি শব্দের হোসেন জানান, সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় ভিকটিমের বাবা লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্ষুব্ধ জনতা তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তবে মূল অভিযুক্ত সিয়াম পলাতক রয়েছে।
