Logo
Logo
×

Advertisement

সারাদেশ

না.গঞ্জে মাদককারবারিদের সঙ্গে গোলাগুলি, ৫ পুলিশ আহত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৬:৫৯ পিএম

না.গঞ্জে মাদককারবারিদের সঙ্গে গোলাগুলি, ৫ পুলিশ আহত

ফতুল্লা থানা

Advertisement

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার মাসদাইরে মাদককারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মাদককারবারিদের ইট-পাটকেলের আঘাতে ৫ পুলিশসহ ৮ জন আহত হয়েছেন।

পুলিশ শীর্ষ মাদক ব্যবসায়ী ফাইটার মনিরসহ তিনজনকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করেছে।

শনিবার রাত সাড়ে ১০টায় ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- এসআই মনির, এসআই নন্দন সরকার, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন ও কনস্টেবল আশিক। এছাড়া আহত হয়েছেন পথচারী হেলাল উদ্দিন, ড্রাইভার বাবু ও একেএম শফিউদ্দিন।

তাদের প্রত্যেককে শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাসদাইর পতেঙ্গার মোড়ে ফাইটার মনিরের মাদক স্পটে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ মাদকসহ ফাইটার মনির তার সহযোগী নাইম (৩০) ও মাসুমকে (২৪) গ্রেফতার করা হয়। তখন গ্রেফতারকৃতদের ছিনিয়ে নিতে তাদের সহযোগীরা প্রথমে পুলিশের ওপর এলোপাতাড়ি ইট পাটকেলের ঢিল ছোড়ে। পরে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে প্রায় ৫-৬টি গুলি করে। তখন পুলিশও পালটা দুই রাউন্ড শটগানের গুলি ছোড়ে। কেউ গুলিবিদ্ধ না হলেও পুলিশ পথচারী আহত হয়েছে। ওই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

সম্প্রতি মাসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় র‌্যাব-পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন বলে জানান ওসি মাহবুব আলম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার

আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের লাশ

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০

পূজায় বাড়ি যাওয়া হলো না পুলিশ সদস্যের

পূজায় বাড়ি যাওয়া হলো না পুলিশ সদস্যের

মামার বাড়িতে বেড়াতে এসে দেয়ালচাপায় কিশোরের মৃত্যু

মামার বাড়িতে বেড়াতে এসে দেয়ালচাপায় কিশোরের মৃত্যু

কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম