মামার বাড়িতে বেড়াতে এসে দেয়ালচাপায় কিশোরের মৃত্যু
Advertisement
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:১০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মামার বাড়িতে বেড়াতে এসে দেয়ালচাপায় পিষ্ট হয়ে আরমান হোসেন (১৩) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান হোসেন একই ইউনিয়নের সনমান্দী পশ্চিমপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে।
জানা যায়, উপজেলার সনমান্দী ইউনিয়নের সনমান্দী পূর্বপাড়া গ্রামে মোর্শেদ ভূঁইয়ার বাড়িতে তার ভাগনে আরমান হোসেন বেড়াতে আসে। শুক্রবার বিকালে মামার বাড়িতে নবনির্মিত একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে। এ সময় দেয়ালের ভারি ইট ও পলেস্তারার নিচে চাপা পড়ে আরমান। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মামা মোর্শেদ ভূঁইয়া জানান, আরমান স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ত। দুর্গাপূজার কারণে স্কুল ছুটি থাকায় সে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। বিকালে অসাবধানতাবশত নবনির্মিত দেয়াল ধসে তার মাথার ওপর পড়লে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই সে মারা যায়।
