Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুষ্টিয়া সীমান্তের শূন্যরেখা থেকে সেই ১২ জনকে সরিয়ে নিলো বিএসএফ

Icon

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০১:০৫ পিএম

কুষ্টিয়া সীমান্তের শূন্যরেখা থেকে সেই ১২ জনকে সরিয়ে নিলো বিএসএফ

কুষ্টিয়া সীমান্তের শূন্যরেখা থেকে সেই ১২ জনকে সরিয়ে নিলো বিএসএফ। ছবি: যুগান্তর

Advertisement

টানা চার দিনের মাথায় কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করার সেই ১২ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। 

সোমবার (১৫ জুন) বেলা সাড়ে এগারোটার দিকে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের পর ওই ১২ জনকে ফিরিয়ে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষীরা।

কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্তের ১৫০ এর ৩এস পিলারের কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা। বিএসএফ'র পক্ষে রানীনগর বিএসএফ ক্যাম্পের এপি সুনীল কুমার যাদব। 

বৈঠকে বিজিবি ও বিএসএফের মধ্যে সংক্ষিপ্ত আলোচনার পর শূন্যরেখায় চার দিন ধরে অবস্থানরত ১২ জনকে ফিরিয়ে নিতে সম্মত হয় বিএসএফ। পরে তারা ওই ১২ জনকে ফিরিয়ে নিয়ে চলে যান।

এর আগে শুক্রবার ভোরে চারজন নারী, চারজন পুরুষ ও চারজন শিশুকে উপজেলার চকবিলগাথুয়া সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশি ভূখণ্ডে ঢুকিয়ে দেয় বিএসএফ। 

স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে বিজিবিকে জানায়। পরে বিজিবি-জনতা মিলে ওই ১২ জনকে পুশব্যাক করে। এরপর থেকে তারা সীমান্তের শূন্যরেখায় মানবতার জীবনযাপন করছিল। 

এর আগে, গত শনিবার এক পতাকা বৈঠকে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুশইন করতে চায় বিএসএফ, কড়া পাহারায় বিজিবি

পুশইন করতে চায় বিএসএফ, কড়া পাহারায় বিজিবি

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, ফেরত গেল ১২ নাগরিক

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, ফেরত গেল ১২ নাগরিক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সীমান্তে ৪ নারী-পুরুষ পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

সীমান্তে ৪ নারী-পুরুষ পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

আরও পড়ুন

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

মব ছাড়া ফ্যাসিবাদ দমন করা যাবে না: বিএনপি নেতা রাশেদ

মব ছাড়া ফ্যাসিবাদ দমন করা যাবে না: বিএনপি নেতা রাশেদ

বাবা হওয়ার দুদিন পর ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

বাবা হওয়ার দুদিন পর ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

আ.লীগের সাবেক এমপি হারুনুর রশিদ মারা গেছেন

আ.লীগের সাবেক এমপি হারুনুর রশিদ মারা গেছেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম