Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুশইন করতে চায় বিএসএফ, কড়া পাহারায় বিজিবি

Advertisement

Icon

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পিএম

পুশইন করতে চায় বিএসএফ, কড়া পাহারায় বিজিবি

কড়া পাহারায় বিজিবি

Advertisement

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার প্রায় ৭৫ কিলোমিটার সীমান্তের বিভিন্ন পয়েন্টে পুশইন করতে সচেষ্ট রয়েছে বিএসএফ। আর কড়া পাহারায় তা ব্যর্থ করে দিচ্ছে বিজিবি। গত তিন দিনে বিজিবি অন্তত ৩০ জনের পুশইন প্রতিরোধ করেছে।

বিএসএফের পুশইন ঠেকাতে বিজিবি সীমান্তে ড্রোন ক্যামেরা, গোয়েন্দা তথ্য সংগ্রহ, টহল ও আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে নজরদারি জোরদার করেছে।

সীমান্তে বসবাসকারী লোকজন ও বিজিবি সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে বড়লেখা সীমান্তের পাল্লাথল, নিউ পাল্লাথল, গান্ধাই, কুমারশাইল ও জুড়ী সীমান্তের ফুলতলা, লাঠিটিলাসহ দুর্গম পাহাড়ি ও ঘন বনাঞ্চলসংলগ্ন বিভিন্ন পয়েন্ট দিয়ে বিএসএফ অব্যাহতভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের পুশইনের চেষ্টা চালিয়ে আসছে। বিজিবি স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে বিএসএফের অন্তত ৩০ জনের পুশইন প্রতিহত করেছে। কয়েকটি পয়েন্টে পুশইনকালে বিএসএফের সঙ্গে বিজিবির বাগবিতণ্ডারও ঘটনা ঘটেছে। বিএসএফ ভারতীয় মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিদেরও পুশইন করতে পিছপা হচ্ছে না।

রোববার সন্ধ্যায় জুড়ী সীমান্তে দ্বিতীয়বারের মতো এক ভারতীয় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পুশইন ঠেকিয়েছে বিজিবি।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান সুজন জানান, গত তিন দিনে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বিএসএফের ঠেলে দেওয়া অন্তত ৩০ জনের পুশইন প্রতিহত করেছে বিজিবি। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। ড্রোন ক্যামেরা, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সীমান্তে নজরদারি বৃদ্ধি ও দিন-রাত টহল জোরদার করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলেই স্থানীয় নির্বাচনে যাবে জামায়াত: শফিকুর রহমান

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলেই স্থানীয় নির্বাচনে যাবে জামায়াত: শফিকুর রহমান

তালাবদ্ধ ফ্ল্যাট থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

তালাবদ্ধ ফ্ল্যাট থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, ফেরত গেল ১২ নাগরিক

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, ফেরত গেল ১২ নাগরিক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

আরও পড়ুন

অটোরিকশা স্ট্যান্ড দখলে দুপক্ষের সংঘর্ষ

অটোরিকশা স্ট্যান্ড দখলে দুপক্ষের সংঘর্ষ

পুশইন করতে চায় বিএসএফ, কড়া পাহারায় বিজিবি

পুশইন করতে চায় বিএসএফ, কড়া পাহারায় বিজিবি

ঠাকুরগাঁও-১ দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে ফ্যাক্টর সংখ্যালঘু ও আ.লীগের ভোট

দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে ফ্যাক্টর সংখ্যালঘু ও আ.লীগের ভোট

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম