Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অটোরিকশা স্ট্যান্ড দখলে দুপক্ষের সংঘর্ষ

Advertisement

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পিএম

অটোরিকশা স্ট্যান্ড দখলে দুপক্ষের সংঘর্ষ

Advertisement

নারায়ণগঞ্জের বন্দরে ব্যাটারিচালিত অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুপক্ষের চালকদের মধ্যে ধাওয়া পালটাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন অটোরিকশাচালক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সোমবার সকালে বন্দর খেয়াঘাটসংলগ্ন অটোরিকশা স্ট্যান্ডে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

আহতরা হলেন—মো. জুনায়েদ (২৫), শাহিদুল ইসলাম শাহিন (৪০), সাগর (৩০), পাপ্পু (৩০), নাজমুল (২২), লিংকন (৩৩), মো. বিল্লাল হোসেন (২৩), সিয়াম (১৯), আজিম (৩৫), রুবেল (৪৮), আলী (৪৫), সোহাগ (২৫) ও ইয়াসিন (২৮)। এছাড়া আহতদের মধ্যে মাকসুদা (৩৫) নামে এক নারীও রয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও অটোরিকশাচালকরা জানান, সোমবার সকালে বন্দর খেয়াঘাট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী তুলছিলেন বন্দর-নবীগঞ্জ রুটের অটোরিকশাচালকরা। এ সময় স্থানীয় অজিতের নেতৃত্বে অপরপক্ষের কয়েকজন চালক এসে তাদের ওই স্ট্যান্ড থেকে যাত্রী তুলতে বাধা দেয় এবং নিষেধ করে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

আহত চালক মো. জুনায়েদ জানান, সকালে আমরা নিয়ম অনুযায়ী খেয়াঘাট থেকে যাত্রী তুলছিলাম। এ সময় কয়েকজন এসে আমাদের বাধা দেয়। তাদের কথা না শুনে যাত্রী তোলা অব্যাহত রাখলে তারা আমাদের ওপর হামলা চালায় ও মারধর করে।

ঘটনার পর থেকে বন্দর-নবীগঞ্জ এবং বন্দর-চৌধুরীবাড়ি রুটে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

এ ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী অটোরিকশাচালকরা।

এ বিষয়ে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। অটোরিকশাচালকরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। উভয়পক্ষকে নিয়ে বসে মীমাংসার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার, পাশে চিরকুটে যা লেখা ছিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার, পাশে চিরকুটে যা লেখা ছিল

বোনকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার শিশু, অবস্থা আশঙ্কাজনক

বোনকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার শিশু, অবস্থা আশঙ্কাজনক

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

ভাড়া নিয়ে শ্রমিক-ঠিকাদার দ্বন্দ্ব, পাঁচ দিন ধরে বন্ধ খাদ্যশস্য পরিবহণ

ভাড়া নিয়ে শ্রমিক-ঠিকাদার দ্বন্দ্ব, পাঁচ দিন ধরে বন্ধ খাদ্যশস্য পরিবহণ

আরও পড়ুন

অটোরিকশা স্ট্যান্ড দখলে দুপক্ষের সংঘর্ষ

অটোরিকশা স্ট্যান্ড দখলে দুপক্ষের সংঘর্ষ

পুশইন করতে চায় বিএসএফ, কড়া পাহারায় বিজিবি

পুশইন করতে চায় বিএসএফ, কড়া পাহারায় বিজিবি

ঠাকুরগাঁও-১ দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে ফ্যাক্টর সংখ্যালঘু ও আ.লীগের ভোট

দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে ফ্যাক্টর সংখ্যালঘু ও আ.লীগের ভোট

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম