Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

Advertisement

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পিএম

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

Advertisement

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৬টি স্বর্ণের বারসহ মো. দবির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের ওজন ৭০০ গ্রাম। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর মুন্সিপুর বিওপির একটি টহলদল এ অভিযান চালায়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, বিজিবি হাবিলদার মো. আল আমিনের নেতৃত্বে পরিচালিত টহলদলটি সীমান্তের মেইন পিলার ৯৩ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর এলাকার একটি কবরস্থানের পাশ থেকে তাকে আটক করে। দবির উদ্দিন স্বর্ণের বারগুলো নিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে পাচারের চেষ্টা করছিলেন। এ সময় তাকে স্বর্ণের বারসহ আটক করা হয়।

আটক দবির উদ্দিন দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের মো. দলিলের ছেলে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দামুড়হুদা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে, জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

স্বর্ণের দাম দুই বছরের মধ্যে নতুন রেকর্ড গড়তে পারে

স্বর্ণের দাম দুই বছরের মধ্যে নতুন রেকর্ড গড়তে পারে

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

কেন বিপুল পরিমাণ স্বর্ণ কিনছে চীন?

আল-জাজিরার বিশ্লেষণ কেন বিপুল পরিমাণ স্বর্ণ কিনছে চীন?

ভারত থেকে এলো ১৮ নতুন রেলকোচ

ভারত থেকে এলো ১৮ নতুন রেলকোচ

কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আরও পড়ুন

বেনসন থেকে ডার্বি সবই নকল পুড়ানো হল লাখ লাখ টাকার সিগারেট

পুড়ানো হল লাখ লাখ টাকার সিগারেট

কোম্পানীগঞ্জে কাদের মির্জার অনুসারী শীর্ষসন্ত্রাসী কেচ্ছা রাসেল গ্রেফতার

কোম্পানীগঞ্জে কাদের মির্জার অনুসারী শীর্ষসন্ত্রাসী কেচ্ছা রাসেল গ্রেফতার

এক ঘণ্টার চেষ্টায় নিভল গাজীপুরে ওষুধ কারখানার আগুন

এক ঘণ্টার চেষ্টায় নিভল গাজীপুরে ওষুধ কারখানার আগুন

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম