Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বেনসন থেকে ডার্বি সবই নকল

পুড়ানো হল লাখ লাখ টাকার সিগারেট

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পিএম

পুড়ানো হল লাখ লাখ টাকার সিগারেট

Advertisement

সিলেটে আসল ব্র্যান্ডের মোড়কের আড়ালে অবৈধ নকল সিগারেটের রমরমা বাণিজ্য রোধ করতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পাইকারি বিপণনকেন্দ্রে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। গত সাত দিন ধরে নগরীর হকার্স মার্কেট, শাহপরাণ (রহ.) ও বন্দরবাজার এলাকার বিভিন্ন পাইকারি দোকানে অভিযান চালিয়ে বেনসন অ্যান্ড হেজেস, গোল্ড লিফ, মন্সটার, পুষ্পা, ডার্বি, পার্টনার ও প্রাইম গোল্ডসহ জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট জব্দ করে।

জব্দ করা প্রায় ৬০ হাজার শলাকা নকল সিগারেটের যার আনুমানিক বাজারমূল্য সাড়ে তিন লাখ টাকা। শনিবার বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব জানান যে, জব্দকৃত এই বিপুল পরিমাণ নকল সিগারেট পরবর্তীতে জনসম্মুখে আগুনে পুড়িয়ে সম্প‚র্ণ ধ্বংস করা হয়েছে। তামাকজাত পণ্যের অবৈধ ব্যবসা ও জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়ে প্রশাসনের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।

তিনি আরও জানান, নতুন আইন ও বিধান অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান এবং শিশু পার্কের একশ মিটারের মধ্যে যেকোনো ধরনের তামাকজাত পণ্য বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ এবং এই বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। পাশাপাশি পুনরাবৃত্তির ক্ষেত্রে জরিমানার পরিমাণ ধাপে ধাপে বৃদ্ধির বিধান রয়েছে।

সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়ার পাশাপাশি কম মূল্যে নিম্নমানের এসব নকল সিগারেট সহজলভ্য হওয়ায় উঠতি বয়সি তরুণ সমাজ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও ধূমপানের নেশায় আসক্ত হয়ে পড়ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভেজাল ও নকল সিগারেটের অবৈধ এই বাণিজ্য চিরতরে দমনে জেলা প্রশাসনের এমন বিশেষ মোবাইল কোর্ট ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রিসোর্টের আগুনে একসঙ্গে স্ত্রী-সন্তানসহ ৬ স্বজনকে হারালেন নুর আলম

রিসোর্টের আগুনে একসঙ্গে স্ত্রী-সন্তানসহ ৬ স্বজনকে হারালেন নুর আলম

পাহাড়ে গুজব ও মিথ্যা তথ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে: মীর হেলাল

পাহাড়ে গুজব ও মিথ্যা তথ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে: মীর হেলাল

কালকিনিতে হাসপাতালের ওয়াশরুম নিজহাতে পরিস্কার করলেন এমপি খোকন

কালকিনিতে হাসপাতালের ওয়াশরুম নিজহাতে পরিস্কার করলেন এমপি খোকন

রায়পুরে মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

রায়পুরে মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম