Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তালাবদ্ধ ফ্ল্যাট থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

Advertisement

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩১ পিএম

তালাবদ্ধ ফ্ল্যাট থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

Advertisement

মৌলভীবাজার শহরের একটি ভবনের চারতলা ফ্ল্যাট থেকে নিচে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তবে ফ্ল্যাটটি তালাবদ্ধ থাকায় ওই নারী জানালা দিয়ে বের হওয়ার সময় নিচে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় মৃত নারীর সঙ্গে একই ফ্ল্যাটে বসবাসকারী এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃত নারী ও তার সঙ্গে থাকা যুবকের পূর্ণাঙ্গ পরিচয় জানা সম্ভব হয়নি।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে শহরের উত্তর কলিমাবাদ এলাকার লন্ডনপ্রবাসী আরজু মিয়ার ছেলে রাসেল মিয়ার মালিকানাধীন ‘আরজু ভিলায়’ এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে আরজু ভিলার চারতলা ফ্ল্যাট থেকে হঠাৎ এক নারী নিচে পড়ে যান। বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয়রা আরও জানান, ঘটনার সময় ওই ফ্ল্যাটটি তালাবদ্ধ ছিল। বাসার লোকজন বাইরে অবস্থানকালে ঘরের ভেতর থেকে অদ্ভুত শব্দের বিষয়টি পাশের বাড়ির বাসিন্দারা ফোনে জানালে তারা দ্রুত ফিরে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ওই নারী ও এক পুরুষ অনলাইন অ্যাপসের মাধ্যমে ফার্নিচারসহ ফ্ল্যাটটি ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য বা ঘটনা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সময় সঙ্গে থাকা যুবক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্র প্রবাসীকে বিয়ে করে নাগরিকত্ব, ২য় বিয়ে করতে গিয়ে ফেঁসে গেলেন বর

যুক্তরাষ্ট্র প্রবাসীকে বিয়ে করে নাগরিকত্ব, ২য় বিয়ে করতে গিয়ে ফেঁসে গেলেন বর

আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

৪টি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর বিক্রি হলো ১৫ হাজার টাকায়

৪টি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর বিক্রি হলো ১৫ হাজার টাকায়

এনসিপির দুই নেতা বহিষ্কার

এনসিপির দুই নেতা বহিষ্কার

লাউয়াছড়া বনে বিচ্ছিন্ন সাত বগি, বাকি অংশ নিয়ে শ্রীমঙ্গলে ট্রেন

লাউয়াছড়া বনে বিচ্ছিন্ন সাত বগি, বাকি অংশ নিয়ে শ্রীমঙ্গলে ট্রেন

কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

আরও পড়ুন

বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ

বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ

গাজীপুরে আগুনে দগ্ধ একই পরিবারের ৪ জন

গাজীপুরে আগুনে দগ্ধ একই পরিবারের ৪ জন

মশার কয়েল কেড়ে নিল বৃদ্ধের প্রাণ, ছাই হলো টাকা-বসতঘর

মশার কয়েল কেড়ে নিল বৃদ্ধের প্রাণ, ছাই হলো টাকা-বসতঘর

‘আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে না’

‘আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে না’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম