Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছাত্রী নিপীড়নে শিক্ষক বরখাস্ত, ২ প্রধান শিক্ষক-শিক্ষা কর্মকর্তাকে শোকজ

Advertisement

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৬:০০ পিএম

ছাত্রী নিপীড়নে শিক্ষক বরখাস্ত, ২ প্রধান শিক্ষক-শিক্ষা কর্মকর্তাকে শোকজ

পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়

Advertisement

পিরোজপুরে একটি প্রাইভেট কোচিং ব্যাচে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। 

বুধবার বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। 

এর আগে গত ৮ জুন নির্মল চন্দ্র ভদ্রকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তার জবাব সন্তোষজনক না হওয়ায় বুধবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও ঘটনাটি যথাযথভাবে মোকাবিলায় অবহেলার অভিযোগে করিমুন্নেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলাম, টাইম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম এবং জেলা শিক্ষা কর্মকর্তাতে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, গত ২২ মে পিরোজপুর শহরের করিমুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী নির্মলের কাছে প্রাইভেট কোচিংয়ে গেলে তিনি তাকে যৌন নিপীড়ন করেন। এ ঘটনায় অভিযুক্ত নির্মলের বিচার দাবি করে সোমবার পিরোজপুর শহরে বিক্ষোভ মিছিল করে করিমুন্নেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলাউদ্দিন ভূঁইয়া জনি জানান, গত ২২ মে যৌন নিপীড়নের ঘটনা ঘটলেও দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং জেলা শিক্ষা কর্মকর্তার অবহেলার কারণে সময়মতো স্থানীয় প্রশাসন বিষয়টি জানতে পারেনি। ঘটনার অনেক পরে ৯ জুন বিষয়টি সবার নজরে আসে। এ কারণে সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এদিকে ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের জন্য বুধবার জেলা প্রশাসন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। এ কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের (ডিসি) কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছাত্রদল নেতাকে শোকজ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

ছাত্রদল নেতাকে শোকজ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

পিরোজপুরে ট্রলারডুবিতে শিশুর মৃত্যু, ৮ ঘণ্টায়ও খোঁজ মেলেনি মায়ের

পিরোজপুরে ট্রলারডুবিতে শিশুর মৃত্যু, ৮ ঘণ্টায়ও খোঁজ মেলেনি মায়ের

সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক

সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক

দেড় একরজুড়ে ১৬০ প্রতিমা, মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ভিন্নধর্মী আয়োজন

দেড় একরজুড়ে ১৬০ প্রতিমা, মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ভিন্নধর্মী আয়োজন

‘মসজিদ-মন্দিরে জুতা চোরদের ধর্মীয় অনুভূতি কাজ করে না’

‘মসজিদ-মন্দিরে জুতা চোরদের ধর্মীয় অনুভূতি কাজ করে না’

ইউপি সদস্য হয়েও জেলে কার্ড দিয়ে চাল উত্তোলন বিএনপি নেতার

ইউপি সদস্য হয়েও জেলে কার্ড দিয়ে চাল উত্তোলন বিএনপি নেতার

আরও পড়ুন

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম