Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিলিং ফ্যানের সঙ্গে শিক্ষকের ঝুলন্ত লাশ, টেবিলে পড়ে ছিল চিরকুট

Advertisement

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:৪০ পিএম

সিলিং ফ্যানের সঙ্গে শিক্ষকের ঝুলন্ত লাশ, টেবিলে পড়ে ছিল চিরকুট

Advertisement

নরসিংদীর শিবপুরে বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মো. বিল্লাল হোসাইন (৫০) নামে এক শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার কলেজগেট স্কুলসংলগ্ন ভাড়াবাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় টেবিলে পড়ে থাকা একটা চিরকুট উদ্ধার করে পুলিশ।

মৃত বিল্লাল হোসাইন গাজীপুরের কাপাসিয়া উপজেলার গোসিংগা গ্রামের মৃত হাসান আলীর ছেলে। তিনি শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৬ সালে তিনি এই স্কুলে যোগ দিয়েছিলেন।

স্থানীয়রা জানান, সকালে মৃত বিল্লাল হোসেনের ছেলে কলেজে যান আর তার স্ত্রী মেয়েকে নিয়ে স্কুলে যান। পরে স্ত্রী বাড়িতে এসে দরজা-জানালা বন্ধ দেখতে পান। এ সময় প্রতিবেশীসহ তারা অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মো. বিল্লাল হোসাইনকে দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করা হয়।

এ সময় কক্ষের টেবিল থেকে একটি চিরকুট উদ্ধার করে থানায় নেওয়া হয়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।

শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের এমন মৃত্যু মেনে নেওয়া কষ্টকর। কেন তিনি আত্মহত্যা করলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে তিনি মানসিক হতাশায় ভুগছিলেন।

শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, ওই শিক্ষকের ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় টেবিলের পাশ থেকে চিরকুটও উদ্ধার করা হয়। চিরকুটের লেখা শিক্ষকের কিনা তা পরীক্ষা করা হচ্ছে। আর তদন্তের স্বার্থে চিরকুটের লেখা প্রকাশ করা হচ্ছে না। আত্মহত্যার পেছনে পারিবারিক নাকি অন্য কোনো কারণ আছে তাও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেনি। আর ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

‎নরসিংদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৬

‎নরসিংদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৬

নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে চাকরি, আবেদন শেষ ৩০ অক্টোবর

নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে চাকরি, আবেদন শেষ ৩০ অক্টোবর

স্বাধীনতার পর এবার পূজায় সর্বোচ্চ অনুদান দিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাধীনতার পর এবার পূজায় সর্বোচ্চ অনুদান দিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ

পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম