Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আশুলিয়ায় ‘মেইড ইন পাকিস্তান’ লেখা পিস্তল উদ্ধার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০১:২২ এএম

আশুলিয়ায় ‘মেইড ইন পাকিস্তান’ লেখা পিস্তল উদ্ধার

Advertisement

সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসার নির্মাণাধীন ওয়াশরুম থেকে পাকিস্তানের তৈরি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-৪। বৃহস্পতিবার (১৮ জুন) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব জানায়, আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অবস্থিত তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে অভিযান গতকাল বুধবার বিকালে অস্ত্রটি উদ্ধার করা হয়। 

তারা জানায়, র‌্যাব-৪ এর সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদ্রাসা প্রাঙ্গণের অভিভাবকদের ওয়েটিং রুমের পাশের নির্মাণাধীন ওয়াশরুমে মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য মজুদ করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় দুই সাক্ষীর উপস্থিতিতে ওয়াশরুমে তল্লাশি চালান।

তল্লাশির এক পর্যায়ে ওয়াশরুমের পূর্ব-দক্ষিণ কোণের টয়লেটের মেঝেতে কয়েকটি ইটের নিচে একটি ছেঁড়া হলুদ রঙের শপিং ব্যাগের ভেতর থেকে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি রিভলবার এবং দুই রাউন্ড ২২ বোরের গুলিসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত রিভলবারটির ব্যারেল, আট চেম্বারবিশিষ্ট সিলিন্ডার, ট্রিগার, ট্রিগার গার্ড ও হ্যামার অক্ষত রয়েছে। অস্ত্রটির গায়ে ইংরেজিতে ‘MADE IN PAKISTAN’ লেখা খোদাই করা রয়েছে। উদ্ধার হওয়া গুলির পেছনেও ইংরেজি অক্ষর ‘T’ খোদাই করা ছিল।

র‌্যাব-৪ এর এসআই মো. মিজানুর রহমান জানান, তার নেতৃত্বে পরিচালিত অভিযানে অস্ত্র ও গুলি জব্দ করে প্রয়োজনীয় জব্দতালিকা প্রস্তুত করা হয়। পরে উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং কারা এটি সেখানে রেখে গেছে তা উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় অস্ত্র আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে  তবে এ ঘটনায় জড়িত কাউকে বৃহস্পতিবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বৈধ অস্ত্রের অপব্যবহার করলে কী শাস্তি, জানুন নিয়ম

বৈধ অস্ত্রের অপব্যবহার করলে কী শাস্তি, জানুন নিয়ম

বৈধ আগ্নেয়াস্ত্র কিনতে চান?  জানুন লাইসেন্স পেতে কী কী লাগে

বৈধ আগ্নেয়াস্ত্র কিনতে চান? জানুন লাইসেন্স পেতে কী কী লাগে

আগ্নেয়াস্ত্র প্রদর্শন নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

আগ্নেয়াস্ত্র প্রদর্শন নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অভিযান, যা বললেন ইশরাক

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অভিযান, যা বললেন ইশরাক

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও...

থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও...

মিসর-কুয়েত-আমিরাতকে ২ বিলিয়ন ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

মিসর-কুয়েত-আমিরাতকে ২ বিলিয়ন ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

লালন আখড়াবাড়িতে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয়

লালন আখড়াবাড়িতে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয়

ভাসমান বেডে ১০ কোটি টাকার সবজির চারা, বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি

ভাসমান বেডে ১০ কোটি টাকার সবজির চারা, বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি

‘পাপের লাশ চাই না’ বলে ক্ষমা চাইলেন এমপি রতন

‘পাপের লাশ চাই না’ বলে ক্ষমা চাইলেন এমপি রতন

দলীয় কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিললেই ব্যবস্থা: এমপি এনাম

দলীয় কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিললেই ব্যবস্থা: এমপি এনাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম