গোমস্তাপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:৪৬ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিবিষন সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিককে (৫০) আটক করেছে বিজিবি।
সোমবার (২২ জুন) বিকালে ১৬ বিজিবির বিবিষন বিওপির সদস্যরা তাকে সন্দেহজনকভাবে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করার সময় আটক করে।
সোমবার সন্ধ্যায় তাকে গোমস্তাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, গত কয়েকদিন আগে তিনি দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় সীমান্ত এলাকায় ভিক্ষাবৃত্তি করছিলেন। বিজিবি তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে।
গোমস্তাপুর থানার ওসি নুরে আলম জানান, ওই ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

