Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শাশুড়িকে মারধরের ভিডিও ভাইরাল, পুত্রবধূ আটক

Advertisement

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পিএম

শাশুড়িকে মারধরের ভিডিও ভাইরাল, পুত্রবধূ আটক

ছবি: সংগৃহীত

Advertisement

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পারিবারিক বিরোধের জেরে শাশুড়িকে মারধর করে অচেতন করার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পুত্রবধূকে আটক করেছে।

বুধবার (২১ অক্টোবর) সকালের দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের সিদ্দিক মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক পুত্রবধূ লিমা ওই গ্রামের আবু ইউসুফ ভূট্টোর স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে শাশুড়ি আরজিনা বেগমের সঙ্গে পুত্রবধূ লিমা আক্তারের কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে লিমা তার শাশুড়িকে বেধড়ক মারধর করেন। লিমার আঘাতে আরজিনা বেগম মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় উপস্থিত কেউ ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুলিশের নজরে আসে। 

ভিডিওটি নজরে আসার পরপরই ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত লিমা আক্তারকে আটক করে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে সংজ্ঞাহীন অবস্থায় শাশুড়ি আরজিনা বেগমকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শাশুড়িকে মারধরের ভিডিওটি দেখার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং অভিযুক্ত পুত্রবধূকে আটক করতে সক্ষম হয়। আহত শাশুড়িকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

পদ পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেন বিএনপি নেতা

পদ পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেন বিএনপি নেতা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় ইশরাকের ওপর চাপানো হয়েছে: হাসনাত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় ইশরাকের ওপর চাপানো হয়েছে: হাসনাত

খুনের জনপদ কুমিল্লা

১০ মাসে ১১০ হত্যাকাণ্ড খুনের জনপদ কুমিল্লা

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

মালয়েশিয়ায় ১০ মাসে আটক ৬৫ হাজার বিদেশি

মালয়েশিয়ায় ১০ মাসে আটক ৬৫ হাজার বিদেশি

আরও পড়ুন

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার

পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ

পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ

অসহায় সংখ্যালঘুদের পাশে আলেমরা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

অসহায় সংখ্যালঘুদের পাশে আলেমরা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম