Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মৃত ভেবে বৃদ্ধকে মাইক্রোবাসে করে গুমের চেষ্টার অভিযোগ

Advertisement

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৫:৩৫ পিএম

মৃত ভেবে বৃদ্ধকে মাইক্রোবাসে করে গুমের চেষ্টার অভিযোগ

আটককৃত চালক মনির হোসেন

Advertisement

নরসিংদীর পলাশে মৃত ভেবে মুমূর্ষু ও রক্তাক্ত এক বৃদ্ধকে মাইক্রোবাসে করে গুমের চেষ্টার অভিযোগ উঠেছে। নির্জন স্থানে নিয়ে তাকে ফেলে দেওয়ার সময় মাইক্রোবাসের চালককে আটক করেছেন স্থানীয়রা।

বুধবার (২৪ জুন) সকালে উপজেলার ঘোড়াশালের বাগদি এলাকার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের পাশে এ ঘটনা ঘটে।

পরে উত্তেজিত লোকজন চালককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগদি এলাকার সড়কের পাশে একটি মাইক্রোবাস থামিয়ে রক্তাক্ত ও গুরুতর আহত এক বৃদ্ধকে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন চালক। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা চালককে হাতেনাতে আটক করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দেয় এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে চালককে হেফাজতে নেয় এবং মুমূর্ষু বৃদ্ধকে পলাশ হাসপাতালে পাঠায়। পরে সেখানে তিনি মারা যান।

আটককৃত চালক মনির হোসেন বরিশালের বানারীপাড়া উপজেলার চিরাপাড়া গ্রামের মৃত জলিল হাওলাদারের ছেলে বলে জানায় পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক মনির হোসেন দাবি করেন, গাবতলী এলাকায় একটি পাম্পের সামনে চার-পাঁচজন ওই বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় গাড়িতে তুলে দেন। তাদের কথায় তিনি বৃদ্ধকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে গাড়িতে নিয়ে আসেন। পুলিশের ঝামেলার আশঙ্কায় ভীত হয়ে তিনি নরসিংদীর ওই নির্জন স্থানে বৃদ্ধকে ফেলে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, এ ঘটনায় মাইক্রোবাস চালককে আটক করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

‎নরসিংদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৬

‎নরসিংদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৬

নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে চাকরি, আবেদন শেষ ৩০ অক্টোবর

নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে চাকরি, আবেদন শেষ ৩০ অক্টোবর

স্বাধীনতার পর এবার পূজায় সর্বোচ্চ অনুদান দিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাধীনতার পর এবার পূজায় সর্বোচ্চ অনুদান দিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ

পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম