Logo
Logo
×

Advertisement

সারাদেশ

একজনকে দাওয়াত, হাজির ১০০ অতিথি

Advertisement

Icon

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৯:৪০ পিএম

একজনকে দাওয়াত, হাজির ১০০ অতিথি

প্রতীকী ছবি

Advertisement

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নে একজনকে আম-কাঁঠালের দাওয়াত দিয়ে প্রায় ১শ অতিথির আপ্যায়ন করার ব্যতিক্রমী ঘটনা ঘটেছে।

কয়েক দিন আগে দেওয়া সেই দাওয়াতের সূত্র ধরে নির্ধারিত দিনে এক বন্ধুর সঙ্গে আরও প্রায় ১শ জন অতিথি উপস্থিত হলে আনন্দের সঙ্গে তাদের আপ্যায়নের ব্যবস্থা করেন গৃহকর্তা।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা যায়, ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর বাজারের দুই ব্যবসায়ী ও দীর্ঘদিনের বন্ধু আনিসুর রহমান এবং মনসের আলীর মধ্যে তিন দিন আগে আম-কাঁঠাল খাওয়ার দাওয়াত নিয়ে কথা হয়। আনিসুর রহমানের আমন্ত্রণ ছিল মনসের আলীর জন্য।

দাওয়াতের দিন মনসের আলী একা না গিয়ে এলাকার ব্যবসায়ী, বন্ধু, সহপাঠী, আত্মীয়স্বজনসহ প্রায় ১শ জনকে সঙ্গে নিয়ে আনিসুর রহমানের বাড়িতে যান। তাদের সঙ্গে ছিল এক ভ্যান আম, এক ভ্যান কাঁঠাল, এক ভ্যান দুধ এবং পান-সুপারিসহ বিভিন্ন উপহারসামগ্রী।

আনিসুর রহমানের বাড়ি ধোপাকান্দি ইউনিয়নের গারালিয়াপাড়া এলাকায়। অতিথিদের বড় বহর আসার খবর আগে থেকেই পেয়ে তিনি অতিরিক্ত খাবারের ব্যবস্থা করেন। পরে সবাইকে আন্তরিকভাবে আপ্যায়ন করা হয়।

আনিসুর রহমান বলেন, তিনি শুধু মনসের আলীকে দাওয়াত দিয়েছিলেন; কিন্তু এতজনকে নিয়ে আসায় তিনি বিরক্ত না হয়ে বরং আনন্দিত হয়েছেন। এতে তাদের বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে তিনি মনে করেন।

মনসের আলী বলেন, এটি শুধু দাওয়াত নয়, হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি উদ্যোগ। ছোটবেলায় তিনি দেখেছেন, বন্ধু-স্বজনরা দল বেঁধে আম-কাঁঠালের দাওয়াতে যেতেন। সেই ঐতিহ্য ও পারস্পরিক সৌহার্দ্যের চর্চা বজায় রাখতেই তিনি সবাইকে সঙ্গে নিয়ে এসেছেন।

স্থানীয়দের মতে, বর্তমান সময়ে নানা কারণে সামাজিক বিভাজনের মধ্যে এমন আয়োজন সম্প্রীতি, সৌহার্দ ও পারস্পরিক সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। ব্যতিক্রমী এ দাওয়াত এখন এলাকাজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু

৮০ বছর ধরে মুসাফিরখানায় বিনা মূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা

৮০ বছর ধরে মুসাফিরখানায় বিনা মূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: টুকু

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: টুকু

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ দাফন

কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ দাফন

মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মাদক মামলায় একজনের যাবজ্জীবন

আরও পড়ুন

কক্সবাজারে অগ্নিকাণ্ড তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম