Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কৃষকের জীবনমান বদলাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান মন্ত্রীর

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম

কৃষকের জীবনমান বদলাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান মন্ত্রীর

টাঙ্গাইলের ধনবাড়ীতে হর্টিকালচার সেন্টার আয়োজিত ‘মাঠ দিবস ও কারিগরি আলোচনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

Advertisement

কৃষি ও কৃষকের জীবনমান উন্নয়নে প্রযুক্তির ব্যবহারের তাগিদ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। তিনি বলেছেন, কৃষির উন্নয়ন ও কৃষকের জীবনমান পরিবর্তনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। কৃষিকে আরও উৎপাদনমুখী, লাভজনক ও টেকসই করতে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ এবং কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ীতে হর্টিকালচার সেন্টার আয়োজিত ‘মাঠ দিবস ও কারিগরি আলোচনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষক আমাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকের পরিশ্রমের ওপর দেশের খাদ্যনিরাপত্তা অনেকাংশে নির্ভরশীল। তাই কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং কৃষি উৎপাদনের প্রতিটি পর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা প্রয়োজন। কৃষি গবেষণার ফলাফল মাঠপর্যায়ে পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

ফকির মাহবুব আনাম আরও বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তির দ্রুত পরিবর্তন ঘটছে। কৃষি খাতেও তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে। কৃষকদের প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করতে সরকার কাজ করছে। কৃষি ও প্রযুক্তির সমন্বয় ঘটাতে পারলে দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হবে।

কৃষিবিদ মো. নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথী ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান।

উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এনামুল হক (ভিপি এনামুল), পৌর বিএনপির সভাপতি এস এম এ সোবহান, মো. রফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক, কৃষিবিদ মো. আশেক পারভেজ, কৃষিবিদ ডক্টর এ কে এম বদরুল হক, কৃষিবিদ মো. মাসুদুর রহমান ও কৃষিবিদ মো. আবুল বাসার মিয়া।

অনুষ্ঠানে মাঠপর্যায়ে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উন্নত চাষাবাদ পদ্ধতি এবং কৃষি উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে কারিগরি আলোচনা করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টাঙ্গাইলে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম

টাঙ্গাইলে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম

বাড়ি ফেরা হলো না বিএনপি নেতার

বাড়ি ফেরা হলো না বিএনপি নেতার

নিজ বাড়ির আঙিনা থেকে শিশুর লাশ উদ্ধার

নিজ বাড়ির আঙিনা থেকে শিশুর লাশ উদ্ধার

টাঙ্গাইলে পেট্রল ঢেলে বাসে আগুন, নেভাল শ্রমিক

টাঙ্গাইলে পেট্রল ঢেলে বাসে আগুন, নেভাল শ্রমিক

সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে কূটনীতিকদের সঙ্গে সরকারের বৈঠক

সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে কূটনীতিকদের সঙ্গে সরকারের বৈঠক

ওরশের গানের আসরে ধাক্কাধাক্কির জেরে কলেজছাত্র খুন, গ্রেফতার ২

ওরশের গানের আসরে ধাক্কাধাক্কির জেরে কলেজছাত্র খুন, গ্রেফতার ২

আরও পড়ুন

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কথিত দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেফতার

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কথিত দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেফতার

ভূমিদস্যুদের প্রভাব ঠেকাতে মন্ত্রীর হুঁশিয়ারি

ভূমিদস্যুদের প্রভাব ঠেকাতে মন্ত্রীর হুঁশিয়ারি

সেন্টমার্টিনে চিংড়ি খাওয়ার পর অ্যালার্জিজনিত শকে পর্যটকের মৃত্যু

সেন্টমার্টিনে চিংড়ি খাওয়ার পর অ্যালার্জিজনিত শকে পর্যটকের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম