Logo
Logo
×
   

সারাদেশ

দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি জুই

Icon

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১০:৩৫ পিএম

দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি জুই

গণসংবর্ধনা অনুষ্ঠানে পিরোজপুরের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুই

‘দেশকে এগিয়ে নিতে  প্রধানমন্ত্রী তারেক রহমান খুবই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। দেশটি গত ১৭ বছরে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। ব্যাপক অর্থ লুটপাট করে নিয়েছে। দেশটিকে আবারও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তাই সবাইকে আদর্শ দেশপ্রেমিক হতে হবে।’

শুক্রবার (৩ জুলাই) বিকালে উপজেলা সদরের টাইম টাওয়ার সংলগ্ন মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে পিরোজপুরের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুই এসব কথা বলেন। এমপি নির্বাচিত হওয়ায় এদিন তাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সদস্য শেখ মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রিয়াজুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপির নেতা মো. হিরুয়ার রহমান মোল্লাসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতারা।

এর আগে তাকে উপজেলা বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামে মৃত মো. আজিজ হাওলাদারের কন্যা। তিনি বিএনপি থেকে এমপি মনোনীত হয়েছেন। এরপর পিরোজপুরের দায়িত্ব পেয়ে প্রথমবারের মতো নিজ উপজেলায় সফর করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .