ভ্যান উল্টে পানিতে ডুবে শিশুর মৃত্যু
Advertisement
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১০:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চিতলমারীতে একটি চলন্ত ভ্যান গাড়ি উল্টে পানিতে ডুবে মো. আল-আমিন শরিফ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে পরানপুর চিংগড়ী সীমান্তে খোকন ফকিরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
মো. আল-আমিন শরিফ (৭) উপজেলার কুনিয়া গ্রামের মিজান শরিফের ছেলে।
আল-আমিন শরিফের চাচা নাদিম শরিফ জানান, তার ভাইপো শুক্রবার সকালে তার মা ও বাবার সঙ্গে পরানপুরে তার এক আত্মীয়র বাড়ি গিয়েছিল। সেখান থেকে বিকালে বাড়ি ফেরার সময় ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এ সময় শিশু আল-আমিন পানিতে ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার করে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আলিফ শাহরিয়ার তাকে মৃত ঘোষণা করেন।
চিতলমারী থানার ওসি মো. শহিদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
