ব্রাজিল হেরে যাওয়ায় উদ্ভ্রান্তের মতো আচরণ, সকালে দিলেন ফাঁস
Advertisement
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৮:৩৩ পিএম
কুমারখালী থানা
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল হেরে যাওয়ায় এক সমর্থকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। ব্রাজিল হেরে যাওয়ার পর উদভ্রান্তের মতো আচরণ করতে থাকেন রতন নামে এক যুবক। এর পর সকালে ফাঁস দিয়েছেন তিনি।
সোমবার সকালে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
রতন (১৯) কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট গ্রামের হোসেন মিস্ত্রির ছেলে। রতনের একটি কন্যাসন্তান রয়েছে।
জানা যায়, রোববার রাতে আর্জেন্টিনা সমর্থক বাবা ও ভাইয়ের সঙ্গে বিশ্বকাপ ফুটবল খেলা দেখেন রতন। খেলায় ব্রাজিল হেরে যাওয়ার পর থেকেই রতন উদভ্রান্তের মতো আচরণ করতে থাকেন। সকালে ঘুম থেকে ওঠে পার্শ্ববর্তী দোকানে গিয়ে একটি পাউরুটি খেয়ে বাড়িতে ফিরে এসে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেন। পরবর্তীতে তার শাশুড়িসহ বাড়ির লোকজন ডাকাডাকির একপর্যায়ে জানালা দিয়ে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে দরজা ভেঙে উদ্ধার করেন। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন জানান, নিহতের পরিবারের ভাষ্যমতে, ফুটবল খেলায় পছন্দের দল হেরে যাওয়ার কারণে ওই যুবক আত্মহত্যা করেছেন। লাশের সুরতহাল করা হয়েছে। পরিবার ও স্থানীয়দের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
