Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রায়পুরায় নির্যাতিত বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও

Advertisement

Icon

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১০:২৫ পিএম

রায়পুরায় নির্যাতিত বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও

ছবি: যুগান্তর

Advertisement

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের অসহায় পরিচ্ছন্নতা কর্মী বৃদ্ধা বুবির ওপর নৃশংস নির্যাতন ও লুটপাটের অভিযোগ গণমাধ্যমে প্রকাশের পর তার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (০৬ জুলাই) দুপুরে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা মেথিকান্দা রেলওয়ে স্টেশনে গিয়ে বৃদ্ধা বুবির খোঁজখবর নেন। এ সময় তিনি তার চিকিৎসার সার্বিক দায়িত্ব গ্রহণ করেন। পাশাপাশি চাল, ডাল, তেল, লবণ, মসলাসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং আর্থিক সহায়তা দেন।

এ ছাড়া বৃদ্ধার নিরাপদ বসবাস নিশ্চিত করতে একটি কক্ষের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। যেকোনো প্রয়োজনে সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার জন্যও তাকে অনুরোধ করা হয়।

ইউএনও মাসুদ রানা বলেন, ‘বৃদ্ধা বুবির সার্বিক দায়িত্ব উপজেলা প্রশাসন বহন করবে। একই সঙ্গে নির্যাতন ও লুটপাটের ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’

এদিকে, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

উল্লেখ্য, গত ৫ জুলাই মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতা কর্মী বৃদ্ধা বুবির ওপর নৃশংস নির্যাতন ও লুটপাটের ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন দ্রুত বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ গ্রহণ করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

‎নরসিংদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৬

‎নরসিংদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৬

নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে চাকরি, আবেদন শেষ ৩০ অক্টোবর

নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে চাকরি, আবেদন শেষ ৩০ অক্টোবর

স্বাধীনতার পর এবার পূজায় সর্বোচ্চ অনুদান দিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাধীনতার পর এবার পূজায় সর্বোচ্চ অনুদান দিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ

পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম