Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

রামগতিতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

Advertisement

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৯:০৩ পিএম

রামগতিতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ফাইল ছবি

Advertisement

লক্ষ্মীপুরের রামগতিতে পুকরের পানিতে ডুবে মায়েশা আক্তার ( ৩) ও মুজাহিদুল ইসলাম (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। 

বুধবার (৮ জুলাই) বিকালে উপজেলার চররমিজ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে।   

নিহত মায়েশা ওই এলাকার প্রবাসী মো. রিয়াজের মেয়ে ও মুজাহিদ টাইলস মিস্ত্রি মো. মনজুরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, মুজাহিদ ও মায়েশা একসঙ্গে খেলছিল। এর মধ্যে অসাবধানতাবশত মুজাহিদ পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে মায়েশাও পানিতে নেমে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

চররমিজ ইউয়িন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার বলেন, ঘটনাটি দুঃখজনক। একজনকে বাঁচাতে গিয়ে আরেকজন মারা গেছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।  

উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার মাসুদ জাহান জানান, পানিতে পড়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছে। তারা দুজনই মারা গেছে।

রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, পানিতে ডুবে দুই শিশু মারা গেছে শুনেছি, তবে বিস্তারিত জানা নেই। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম