Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পিএম

আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

প্রতীকী ছবি

Advertisement

চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকার বাসা থেকে নুর নাহার বেগম (৭৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এক নেত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর পূর্ব মাদারবাড়ি মাঝিরঘাট এলাকার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নুর নাহার বেগম মৃত আবুল কালামের স্ত্রী। তিনি নগরের সদরঘাট থানার মাঝিরঘাট রোডের সরকারি পুকুরপাড় এলাকার নুর মোহাম্মদ মাস্টার লেনে বসবাস করতেন। তিনি পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন নুর নাহার। সম্প্রতি তার বড় ছেলেও ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। এরপর ছোট ছেলের সঙ্গে ওই বাসায় থাকতেন তিনি। বুধবার সকালে তার ছেলে কর্মস্থলে যান। তার অন্তঃসত্ত্বা পুত্রবধূও ছিলেন বাবার বাড়িতে। ফলে ঘটনার সময় বাসায় একাই ছিলেন নুর নাহার।

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট থানার ওসি একরাম উল্লাহ বলেন, সন্ধ্যায় বাসার পেছনের দরজা খোলা দেখতে পান ভাড়াটিয়ারা। পরে তারা ভেতরে ঢুকে বিছানার ওপর নুর নাহারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। 

ওসি বলেন, পরিবারের সদস্যদের ভাষ্যমতে, নুর নাহার ক্যানসার, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগে ভুগছিলেন। তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সদরঘাট থানায় অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ওসি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তাহসিফকে নিয়ে তার খালাতো বোনের পোস্ট

তাহসিফকে নিয়ে তার খালাতো বোনের পোস্ট

জুলাইয়ে হত্যাযজ্ঞ: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

জুলাইয়ে হত্যাযজ্ঞ: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

তাহসিফের লাশ উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ

তাহসিফের লাশ উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ

‘জামায়াতকে মন থেকে ঘৃণা করি’— দুধ দিয়ে গোসলের পর সমর্থক

‘জামায়াতকে মন থেকে ঘৃণা করি’— দুধ দিয়ে গোসলের পর সমর্থক

রং নাম্বারে প্রেম, বিয়ের কথা বলে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

রং নাম্বারে প্রেম, বিয়ের কথা বলে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ

সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ

আরও পড়ুন

বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁও উপনির্বাচন বৃষ্টির মাঝেও নজর কাড়ছে সনাতন ধর্মী নারীদের উপস্থিতি

বৃষ্টির মাঝেও নজর কাড়ছে সনাতন ধর্মী নারীদের উপস্থিতি

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই বোনের

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই বোনের

আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম