Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রাম বন্দর ইয়ার্ডেও পানি, কনটেইনারে পণ্য নষ্টের শঙ্কা

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:৫১ পিএম

চট্টগ্রাম বন্দর ইয়ার্ডেও পানি, কনটেইনারে পণ্য নষ্টের শঙ্কা

ছবি: সংগৃহীত

Advertisement

একদিকে ভারী বর্ষণ, অন্যদিকে কর্ণফুলীতে ভরা জোয়ার। এই দুই কারণে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে পানি জমে গেছে।  

বুধবার (৮ জুলাই) ইয়ার্ডে সারি সারি করে রাখা কনটেইনারের নিচের স্তরে পানি ঢুকে আমদানি পণ্য নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। 

পানির কারণে গত দুদিন ধরে এখানে কাস্টমস কর্তৃপক্ষও স্বাভাবিক কাজ করতে পারছে না। অর্থাৎ আমদানি পণ্যের পরীক্ষা-নিরীক্ষা বা শুল্কায়ন কার্যক্রম চালাতে পারছে না। অন্যদিকে বন্দরের বহির্নোঙ্গরে থাকা ৫০টি মাদার ভেসেল থেকেও পণ্য খালাস বা লাইটারিং বন্ধ রয়েছে। সাগর উত্তাল থাকা এবং বৃষ্টির কারণে লাইটার জাহাজ বহির্নোঙ্গরে যেতে পারছে না। তাই বহির্নোঙ্গরে পণ্য খালাস বন্ধ রাখা হয়েছে। 

চট্টগ্রাম চেম্বার ও ব্যবসায়ীদের সূত্র জানিয়েছে, বহির্নোঙ্গরে প্রতিদিন ৫ লাখ টন পণ্য খালাস হয়। তিনদিন ধরে পণ্য খালাস বন্ধ থাকায় ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্ত হবেন আমদানিকারকরা। মুখোমুখি হতে হবে জরিমানার।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম