বিভিন্ন দাবিতে ভোলায় শিক্ষার্থীদের মানববন্ধন
Advertisement
যুগান্তর প্রতিবেদন, ভোলা
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৮:০১ পিএম
বিভিন্ন দাবিতে ভোলায় শিক্ষার্থীদের মানববন্ধন
|
ফলো করুন |
|
|---|---|
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে ভোলায় মানববন্ধন করেছেন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভোলা প্রেস ক্লাবের সামনে ভোলার সব এইচএসসি পরীক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এদিকে কর্মসূচিকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দেশের বর্তমান শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন শিক্ষার্থীদের পালস বুঝেন না এবং তিনি শিক্ষামন্ত্রীর যোগ্য নন। আজকে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছি। চলমান এইচএসসি পরীক্ষায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়াসহ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান তারা।
এদিকে ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম বলেন, বিভিন্ন দাবি নিয়ে এইচএসসি পরীক্ষার্থীরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন। আমরা এখানে অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা রক্ষার কাজ করেছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
