Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, ৩ ভাড়াটে ‘খুনি’ আটক

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৮:২৮ পিএম

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, ৩ ভাড়াটে ‘খুনি’ আটক

বিএনপি নেতা জাহেদুল আলম জাহাঙ্গীর। ফাইল ছবি

Advertisement

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় তার বাড়ির সামনে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনার পর রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ ভাড়াটে খুনিকে আটক করেছে পুলিশ।

গুরুতর আহত অবস্থায় জাহেদুল আলম জাহাঙ্গীরকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনার পর রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় তিন ভাড়াটে খুনিকে আটক করেছে পুলিশ। তারা হলেন- বরগুনা জেলার বামনা উপজেলার চালিতাবুনিয়া এলাকার মৃত সুলতানের ছেলে মো. হেলাল (২৫), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দুধরাজপুর এলাকার নূর হোসেনের ছেলে মো. মহিন উদ্দিন (৩২) ও একই উপজেলার নাগমুদ বাজার মধ্যপাড়া এলাকার রহমত উল্লাহ ওরফে খোকনের ছেলে মো. শাকিল হোসেন ওরফে শাহীন (২৫)।

একাধিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে হাদিস মিয়া নামে এক সহকর্মীকে সঙ্গে নিয়ে মিঠামইন বাজার থেকে নিজ বাসায় ফিরছিলেন জাহেদুল আলম জাহাঙ্গীর। বাসার কাছে পৌঁছামাত্র সেখানে ওতপেতে থাকা তিন–চারজনের একটি দুর্বৃত্ত দল তার ওপর হামলা চালায়। হামলাকারীদের ছুরিকাঘাত ও ধারাল অস্ত্রের  কোপে মাটিতে লুটিয়ে পড়েন জাহাঙ্গীর। তার একটি হাতসহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গিয়ে সহকর্মী হাদিস মিয়াও দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন।

সংকটাপন্ন অবস্থায় জাহেদুল আলম জাহাঙ্গীরকে উদ্ধার করে প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরিভিত্তিতে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বশত্রুতা ও রাজনৈতিক বিরোধের জেরে ভাড়াটে খুনি দিয়ে  এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।  

বৃহস্পতিবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে বিএনপি নেতা জাহাঙ্গীরের লাশের ময়নাতদন্ত চলছিল। 

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই তিন ভাড়াটে খুনিকে আটক করতে সমর্থ হয় পুলিশ। তাদের আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং খুনের নেপথ্য নায়কদেরও চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ শিশু

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ শিশু

হত্যার শিকার বিএনপি নেতার স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপে পাল্টে গেল দৃশ্যপট

হত্যার শিকার বিএনপি নেতার স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপে পাল্টে গেল দৃশ্যপট

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল বস্তাবন্দি ৭৭ হাড়

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল বস্তাবন্দি ৭৭ হাড়

ভাই পরিচয়ে প্রবাসীর স্ত্রীর ঘরে মাদককারবারি, অতঃপর...

ভাই পরিচয়ে প্রবাসীর স্ত্রীর ঘরে মাদককারবারি, অতঃপর...

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

আচরণে সন্দেহ, ডোপ টেস্টের জন্য পাঠানো হলো পুলিশ সদস্যকে

আচরণে সন্দেহ, ডোপ টেস্টের জন্য পাঠানো হলো পুলিশ সদস্যকে

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম