Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন বেরোবি উপাচার্য ও শিক্ষার্থীরা

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:১৩ পিএম

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন বেরোবি উপাচার্য ও শিক্ষার্থীরা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী ও শিক্ষার্থীরা

Advertisement

বৃহস্পতিবার পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। এ সময় তার সঙ্গে ছিলেন শিক্ষার্থীরা।

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন আবু সাঈদ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের সমাধিতে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা জানান। পরে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় উপস্থিত জুলাই আন্দোলনের সহযোদ্ধারা বলেন, আবু সাঈদের আত্মত্যাগ কোনো ব্যক্তিগত ঘটনা নয়, এটি বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার সংগ্রামের একটি অবিস্মরণীয় অধ্যায়। তার দেখানো সাহস ও আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কবর জিয়ারত শেষে উপাচার্য, শিক্ষক ও শিক্ষার্থীরা শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি তারা পরিবারের খোঁজখবর নেন এবং আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তার মৃত্যুর পর আন্দোলন সারাদেশে নতুন গতি পায়। পরবর্তী সময়ে তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ হিসেবে পরিচিতি লাভ করেন। বর্তমানে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার কবর জিয়ারত করে শ্রদ্ধা জানিয়ে আসছেন।

এ সময় আন্দোলনে অংশ নেওয়া আবু সাঈদের সহযোদ্ধা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

আবু সাঈদ হত্যা বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও বাদ দেওয়ার নেপথ্যে

জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও বাদ দেওয়ার নেপথ্যে

গণভবন থেকে হিন্দন: হাসিনার দেশত্যাগের ঘটনাপ্রবাহ

গণভবন থেকে হিন্দন: হাসিনার দেশত্যাগের ঘটনাপ্রবাহ

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

বামনায় জুলাই শহীদ ইসহাক জমাদ্দারের মরদেহ উত্তোলন স্থগিত

বামনায় জুলাই শহীদ ইসহাক জমাদ্দারের মরদেহ উত্তোলন স্থগিত

শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

আরও পড়ুন

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন কারাগারে

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন কারাগারে

নিহত গালিবের মাকে চাকরি দিলেন বগুড়া সিটি প্রশাসক

নিহত গালিবের মাকে চাকরি দিলেন বগুড়া সিটি প্রশাসক

সুন্দরগঞ্জ জামায়াতের আমির হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম

সুন্দরগঞ্জ জামায়াতের আমির হলেন সাবেক শিবির নেতা সামিউল ইসলাম

প্রাণিসম্পদ খাত নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে: খাদ্যমন্ত্রী

প্রাণিসম্পদ খাত নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে: খাদ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম