Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মুক্তিযোদ্ধা আবদুর রউফ আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৫:৪৫ পিএম

মুক্তিযোদ্ধা আবদুর রউফ আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Advertisement

মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইলের খিলগাঁও এলাকার বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ সরকার আর নেই। 

বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার রাত ২টার দিকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

মঙ্গলবার বিকাল ৩টায় পূবাইল ৪১ নং ওয়ার্ডের  খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজার আগে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নজিরের নেতৃত্বে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। 

এ সময় জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানান।

আবদুর রউফ সরকার মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্বাধীনতার পর তিনি একজন সৎ, আদর্শবান ও সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে জীবন যাপন করে যান। ব্যক্তিজীবনে তিনি ছিলেন বিনয়ী, সদালাপী ও মানবিক গুণাবলির অধিকারী।

তিনি বর্তমান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর একান্ত সচিব আবুবকর সরকারের বাবা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

একাত্তরের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

একাত্তরের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

সম্পত্তির লোভে মুক্তিযোদ্ধা-শিল্পপতি পিতা বন্দি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

রিহ্যাব সেন্টারের নামে ভয়ংকর ফাঁদ সম্পত্তির লোভে মুক্তিযোদ্ধা-শিল্পপতি পিতা বন্দি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল

স্মৃতির মানচিত্রে একজন দুঃসাহসী দেশপ্রেমিক নুরুল ইসলাম

স্মৃতির মানচিত্রে একজন দুঃসাহসী দেশপ্রেমিক নুরুল ইসলাম

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর প্রস্তাব

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর প্রস্তাব

চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

আরও পড়ুন

স্ত্রীকে বিদেশে পাচার, স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে বিদেশে পাচার, স্বামীর যাবজ্জীবন

শাহজালাল মাজারের আয়-ব্যয়ের হিসাব রাখতে নিয়োগ বিজ্ঞপ্তি

শাহজালাল মাজারের আয়-ব্যয়ের হিসাব রাখতে নিয়োগ বিজ্ঞপ্তি

সাতক্ষীরায় বেড়িবাঁধে ভাঙন, শঙ্কায় ১০ গ্রামের মানুষ

সাতক্ষীরায় বেড়িবাঁধে ভাঙন, শঙ্কায় ১০ গ্রামের মানুষ

রাঙ্গাবালীতে অজ্ঞাত প্রাণীর কামড়ে শিশুর মৃত্যু

রাঙ্গাবালীতে অজ্ঞাত প্রাণীর কামড়ে শিশুর মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম