Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্কুলছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ছড়িয়ে দেওয়ায় চাচাতো ভাইকে যাবজ্জীবন

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:৪৪ পিএম

স্কুলছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ছড়িয়ে দেওয়ায় চাচাতো ভাইকে যাবজ্জীবন

Advertisement

কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে দেওয়ার চাঞ্চল্যকর মামলায় ধর্ষক চাচাতো ভাই মোহাম্মদ রায়হানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। 

বুধবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ উৎপল চৌধুরী।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০১৭ সালের ৪ মার্চ বিকালে ভিকটিম এসএসসি পরীক্ষা দিয়ে চাচাতো ভাই মোহাম্মদ রায়হানের সঙ্গে বের হন। একপর্যায়ে রায়হান কৌশলে তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায় এবং সেখানে বিয়ে করার প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পুনরায় ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে ধর্ষণের ঘটনার ভিডিওচিত্র ধারণ করে। 

পরবর্তী সময়ে ভিকটিম রায়হানকে বিয়ের জন্য চাপ দিলে সে বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতে থাকে এবং এক সময় ওই শিক্ষার্থীকে ধর্ষণ করার ভিডিওচিত্র এলাকার তিন যুবককে প্রদর্শন করে। এমন পরিস্থিতিতে ভিকটিম তার মা-বাবা ও আত্মীয়স্বজনকে ঘটনাটি জানায়। এ ঘটনায় ভিকটিম ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর করিমগঞ্জ থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম দীর্ঘ তদন্ত শেষে ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য-জেরা ও শুনানি শেষে আদালতের বিচারক উৎপল চৌধুরী বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন। 

সরকার পক্ষে স্পেশাল পিপি অ্যাডভোকেট সাজ্জাদুল হক মামলাটি পরিচালনা করেন।

আদালতের পেশকার মোহাম্মদ শাহাদাৎ হোসেন কবীর রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ শিশু

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ শিশু

হত্যার শিকার বিএনপি নেতার স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপে পাল্টে গেল দৃশ্যপট

হত্যার শিকার বিএনপি নেতার স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপে পাল্টে গেল দৃশ্যপট

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল বস্তাবন্দি ৭৭ হাড়

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল বস্তাবন্দি ৭৭ হাড়

ভাই পরিচয়ে প্রবাসীর স্ত্রীর ঘরে মাদককারবারি, অতঃপর...

ভাই পরিচয়ে প্রবাসীর স্ত্রীর ঘরে মাদককারবারি, অতঃপর...

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

আচরণে সন্দেহ, ডোপ টেস্টের জন্য পাঠানো হলো পুলিশ সদস্যকে

আচরণে সন্দেহ, ডোপ টেস্টের জন্য পাঠানো হলো পুলিশ সদস্যকে

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম