১৩ বছরের কিশোরীকে ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১০:৫৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পিরোজপুরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলার আসামির তন্ময় মিস্ত্রিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পিরোজপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এসএম মনিরুজ্জামান এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত তন্ময় মিস্ত্রি জেলার ভাণ্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামের উত্তম কুমার মিস্ত্রির ছেলে।
এজাহারের সূত্রে জানা যায়, ভুক্তভোগী ভাণ্ডারিয়া উপজেলার বেতাগী সিংহখালী কেশব লাল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সে অংক প্রাইভেট পড়ার জন্য একই গ্রামের সুবোধ মাস্টারকে ঠিক করার জন্য গত ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে তার নিজ বাড়ি থেকে যাচ্ছিল। পথে সকাল ৯টার দিকে রাস্তা থেকে তার মুখ চেপে ধরে অমল মিস্ত্রির বসতঘরের পূর্বপাশের একটি রান্নাঘরে নিয়ে ধর্ষণ করে তন্ময় মিস্ত্রি।
পরে ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ভাণ্ডারিয়া থানায় মামলা দায়ের করা হয় এবং তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচারিক কার্যক্রম শেষে আদালত এ রায় প্রদান করেন।
এতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর রহিমা আক্তার হাসি। আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. শওকত হোসেন।
