Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন যুগান্তরের নুরুল ইসলাম

Advertisement

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:২৪ পিএম

দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন যুগান্তরের নুরুল ইসলাম

মো. নুরুল ইসলাম। ফাইল ছবি

Advertisement

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে দ্বিতীয় মেয়াদে সভাপতি মনোনীত হয়েছেন দৈনিক যুগান্তরের ডিজিটাল বিজনেসের মো. নুরুল ইসলাম।

গত বৃহস্পতিবার (২৩ জুলাই) দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এবং নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে ৪ সদস্যবিশিষ্ট এডহক  কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।  

কমিটির অন্য সদস্যরা হলেন- মো. জাফরুল ইসলাম (শিক্ষক সদস্য),  মো. মোখলেছুর রহমান (অভিভাবক সদস্য) ও সদস্য সচিব মোছা. শাহীনুর বেগম (প্রধান শিক্ষক বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়)। 

নবগঠিত এডহক কমিটির সভাপতি নুরুল ইসলাম বলেন, বিদ্যালয়টির পরীক্ষার ফলাফল এবং শিক্ষার মানে জেলার বেশ সন্তোষজনক অবস্থানে আছে। ভবিষ্যতে এর ধারাবাহিকতা ধরে রেখে মান আরও উন্নত করতে সর্বোচ্চ চেষ্টা করবো। 

তিনি বলেন, আমি অত্র স্কুলের প্রাক্তন ছাত্র। স্কুলের সঙ্গে আমার কিশোর জড়িত। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এ প্রাঙ্গণে কাটিয়েছি। দ্বিতীয় মেয়াদেও স্কুলের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে গর্ববোধ করছি। 

নবগঠিত সভাপতি বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। এক্ষেত্রে নতুন কমিটির পাশাপাশি স্কুলের শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয়দের সহযোগিতা প্রত্যাশা করছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২ মাস পর মায়ের কোলে ফিরল বিক্রি হওয়া শিশু

যুগান্তরে খবর প্রকাশ ২ মাস পর মায়ের কোলে ফিরল বিক্রি হওয়া শিশু

সাংবাদিকদের নিজ নিজ অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান

প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের যুগান্তর কার্যালয় পরিদর্শন সাংবাদিকদের নিজ নিজ অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান

১১ মিলিয়ন ভালোবাসার মাইলফলকে যুগান্তর

১১ মিলিয়ন ভালোবাসার মাইলফলকে যুগান্তর

জুলাইয়ের প্রত্যাশামতো শিক্ষা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি দরকার

যুগান্তরের সেমিনারে বিশিষ্টজনরা জুলাইয়ের প্রত্যাশামতো শিক্ষা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি দরকার

যুগান্তরে প্রকাশিত প্রতিবেদন নিয়ে পুলিশের বক্তব্য

যুগান্তরে প্রকাশিত প্রতিবেদন নিয়ে পুলিশের বক্তব্য

যুগান্তর অনলাইনে ক্যারিয়ার গড়ার সুযোগ

যুগান্তর অনলাইনে ক্যারিয়ার গড়ার সুযোগ

আরও পড়ুন

শিকড়ের টানে কমলনগরে ইসমাইল জবিউল্লাহ, ঐক্যবদ্ধ রাজনীতির আহ্বান

শিকড়ের টানে কমলনগরে ইসমাইল জবিউল্লাহ, ঐক্যবদ্ধ রাজনীতির আহ্বান

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার

সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: শ্রমমন্ত্রী

সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: শ্রমমন্ত্রী

সাংবাদিকদের একহাত নিলেন এনায়েতুল্লাহ আব্বাসী

সাংবাদিকদের একহাত নিলেন এনায়েতুল্লাহ আব্বাসী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম