অফিসে বসে ঘুস নেওয়ার ভিডি ভাইরাল, কর্মকর্তাকে শোকজ
Advertisement
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১০:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
এবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনের ‘ঘুস’ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সোমবার বিকাল থেকে ভিডিওটি যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় সরোয়ার হোসেনকে জেলা প্রশাসন শোকজ করেছে।
এদিকে এ ঘটনার একদিন আগে জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখ অফিসে বসে ঘুস গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ইমরান শেখকে জেলা প্রশাসকের নির্দেশে সাময়িক বরখাস্ত করা হয়।
নগরকান্দার ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনের ঘুস গ্রহণের ভিডিওতে দেখা যায়, সরোয়ার হোসেন তার ব্যক্তিগত কক্ষে বসে টাকা গুনে নিচ্ছেন। টাকা নিয়ে নিজের চেয়ারে গিয়ে বসে পড়েন। এ সময় এক মাসের মধ্যে কাজ ‘কমপ্লিট’ করে দেওয়া হবে বলে তাকে বলতে শোনা যায়।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনকে পাওয়া যায়নি।
শোকজের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি আগের। এখন তার থেকে বক্তব্য নিয়ে জরুরি মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। আমাদের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা যারা আছেন- এ ধরনের ঘটনা ঘটেছে, আসলে এর ব্যাখ্যা কী। তাকে শোকজ করা হয়েছে। এই বিষয়গুলোতে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।
