ঠাকুরগাঁওয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৫:১৮ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঠাকুরগাঁওয়ে আট বছরের এক শিশুকে আখের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার (২৬ জুলাই) বিকালে ওই শিশু নিজ বাড়ি সংলগ্ন টাঙ্গন নদীতে গোসল করতে যায়। সেখানে তাকে একা পেয়ে প্রতিবেশী মো. রাশেদ ইসলাম (২০) বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটিকে নদীর পূর্ব পাড়ের একটি আখ খেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এক পর্যায়ে শিশুটির চিৎকার দিলে অভিযুক্ত রাশেদ তাকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বাড়িতে ফিরে শিশুটি তার মা ও প্রতিবেশীদের কাছে পুরো ঘটনা জানায়। পরে গত সোমবার থানায় গিয়ে মামলা করেন ভুক্তভোগীর পরিবার।
মামলা দায়েরের পর ভুক্তভোগী শিশুটিকে ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। পরে বিচারক মো. মাহবুব উল ইসলাম ভুক্তভোগীর জবানবন্দি লিপিবদ্ধ করেন।
রুহিয়া থানার ওসি বদিউজ্জামান জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামি মো. রাশেদ ইসলাম আত্মগোপনে রয়েছে। তাকে গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।

